মহানগর
সভা-সমাবেশের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংসের পরিণাম শুভ হবে না
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, আওয়ামী-বাম মহাজোট সরকার নিজেদের ব্যর্থতা ও অপকর্ম ঢাকা দেয়ার লক্ষ্যে মিডিয়া ও মিডিয়া ব্যক্তিত্বের উপর অব্যাহত দলন-পীড়ন চালিয়ে যাচ্ছে।স্কাইপি সংলাপের মাধ্যমে প্রশ্নবিদ্ধ ট্রাইবুনালের সাজানো রায়ের রহস্য উন্মোচিত হওয়া এবং নাস্তিক-মুরতাদের আলাহ, রাসুল (স.) ও ইসলামের বিরুদ্ধে কুৎসা রটনার ঘটনা ফাঁস হওয়ার অপরাধে আমার দেশ পত্রিকা বন্ধ করে জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে রিমান্ডের নামে নির্যাতন করা হচ্ছে।চবি মনোবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগ আয়োজিত নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিভাগের হলরুমে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি ছিলেন চ.বি. জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. খান তৌহিদ ওসমান। মনোবিজ্ঞান বিভাগের সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ মুহাম্মদ সাজ্জাদ কবীর।সাভার ট্রাজিডিতে সহায়তায় এনসিসি ব্যাংকের দুই কোটি টাকা
সাভার ট্রাজিডিতে হতাহতদের সহায়তায় এনসিসি ব্যাংক দুই কোটি টাকা অনুদান প্রদান করেছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এনসিসি ব্যাংকের পক্ষ থেকে দুই কোটি টাকার চেক তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ সেলিম। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এবং এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান খাইরুল আলম চাকলাদার এসময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এনসিসি ব্যাংক সবসময় আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে।-বিজ্ঞপ্তি
মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের শোকসভা
সন্দীপনা কেন্দ্রীয়, সংসদের সংগীত, নাটক, আবৃত্তি ও চারুকলা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত সংগঠনের উপদেষ্টা সদস্য, বিশিষ্ট সমাজসেবক, মুক্তিযোদ্ধা মরহুম মো. ফজলুর রহমানের শোক ও স্মৃতিচারণ সভা ১৮মে বিকাল ৪টায় সংগঠনের দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সন্দীপনার সহ-সভাপতি শিক্ষাবিদ্ বাবুল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, মরহুম ফজলুর রহমান ছিলেন একজন নিভৃতচারী সত্যিকারের পরোপকারী। প্রচার বিমূখ এই মানুষটি ৭১’র স্বাধীনতার যুদ্ধে অসাধারণ অবদান রাখেন।রামপুর ওয়ার্ডের বর্ধিত সভায় মহিউদ্দিন চৌধুরী
পরীক্ষিত ও ত্যাগীদের নিয়ে নতুন নেতৃত্ব গড়ে তোলা হবে
সংস্কৃতি কর্মী সমাবেশে আ.জ.ম. নাছির
হেফাজতিরা নারীর পায়ে বেড়ি পরিয়ে দিতে চায়
সিআরবি ইউনিট বিএনপি’র সমাবেশে বক্তারা
দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে
টেরিবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
টেরিবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সমিতির উপদেষ্টা খাইরুল ইসলাম কক্সী’র রোগ মুক্তি কামলায় দোয়া মাহফিল অদ্য ১৮মে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আলহাজ ওসমান গণি চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সাধারণ সম্পাদক আলহাজ আবদুল মান্নান এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের কার্যক্রম শুরু হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বদরপুতি জামে মসজিদের খতিব মাওলানা তজল্লী আজাদ।চবিতে তিনদিনব্যাপী ডিজিটাল ফিল্ম মেকিং ওয়ার্কশপ শুরু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে ‘চিটাগাং ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি’ (সিইউএফএস)-এর উদ্যোগে ১৮-২০ মে পর্যন্ত তিনদিনব্যাপী ‘ডিজিটাল ফিল্ম মেকিং ওয়ার্কশপ’ শুরু হয়েছে। গতকাল সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম ও চ.বি. সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর হোসাইন কবির। অনুষ্ঠান উদ্বোধন করেন চবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর মো. রুহুল আমিন।চট্টগ্রাম কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির নির্দেশনা
চট্টগ্রাম কলেজে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর বিজ্ঞান ও মানবিক শাখায় শিক্ষা মন্ত্রণালয় ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক ১৮ মে থেকে ৬ জুন পর্যন্ত টেলিটক মোবাইল অপারেটরের সাহায্যে এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে। ২০১৩ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ নিয়মিত ছাত্রছাত্রীদের বিজ্ঞান শাখায় ও মানবিক বিভাগ থেকে জিপিএ-৩.৫০,পালি বিভাগের উদ্বোধন ও নবীনবরণ চবিতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের শুভ উদ্বোধন, নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০১৩ বিশ্ববিদ্যালয় কলা ও মানববিদ্যা অনুষদ মিলনায়তনে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি ছিলেন চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী। অনুষ্ঠানে পালি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর জোতিষ বড়ুয়া,আমরা করবো জয়-এর মা দিবসের সাংস্কৃতিক আয়োজন ২৪ মে
আমরা করবো জয়-এর উদ্যোগে আয়োজিত মা দিবসের অনুষ্ঠানটি আগামী ২৪ মে শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণবশত গত ১২ মে’র মা দিবসের নির্ধারিত অনুষ্ঠানটি করা সম্ভব হয়নি। এবার গুণী মায়ের গুণী সন্তান হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ, জেলা সিভিল সার্জন ডা. মো. আবু তৈয়ব এবং গুণী মা হিসেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. সানজিদা আখতার শেলীকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হবে।হেফাজতের প্রকৃত চেহারা উন্মোচিত হয়েছে : বিএসসি
জাতীয় সংসদ সদস্য ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ নুরুল ইসলাম বিএসসি বলেছেন, একটি চিহ্নিত গোষ্ঠী দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছিল। বর্তমান সরকারের সময়োপযোগী সিদ্ধান্তে তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তারা পবিত্র কুরআন শরীফ জ্বালিয়ে ও হকারদের দোকানপাট, গাছ-গাছালী ধ্বংস করে জনমনে ভীতির সঞ্চার করেছে। যা ইসলাম সহ কোন ধর্মে সমর্থন করে না। ব্লগার, নাস্তিকদের কথা বলে তারা প্রকৃত অর্থে জামায়াত শিবিরকে রক্ষা করার চেষ্টা করছে।রেসকো স্কুল এন্ড কলেজের অনুষ্ঠানে আবু সুফিয়ান
বর্তমানে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের বড়ই অভাব
মার্কেন্টাইল ব্যাংক-প্রেস ক্লাব বার্ষিক ক্রীড়া উদ্বোধন
নিজস্ব ক্রীড়া প্রতিবেদকযথেষ্ট উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মাসব্যাপী মার্কেন্টাইল ব্যাংক-চট্টগ্রাম প্রেস ক্লাব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে গতকাল শনিবার দুপুরে এ উপলক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ক্রীড়া প্রতিযোগিতার স্পন্সর ‘মার্কেন্টাইল ব্যাংক’এর ফার্স্ট ভাইস-চেয়ারম্যান ও এসএ গ্রুপের চেয়ারম্যান এম শাহাবুদ্দিন আলম।



