চট্টগ্রাম, সোমবার,২০ মে ১৩ । ৬ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ০৯ রজব ১৪৩৪ হিজরি। Monday,20 May 13

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

স্থানীয়-২

সোমবার, ২০ মে ২০১৩

পদোন্নতি কার্যকরের দাবিতে রেলওয়ের
সহকারি লোকোমাস্টারদের বিক্ষোভ

রেলওয়ের চট্টগ্রাম বিভাগের পাহাড়তলী শেডে সান্টিং লোকোমাস্টারদের  (এসএলএম) পদোন্নতি কার্যকরের দাবিতে  বিক্ষোভ করেছে সহকারি লোকোমাস্টারসহ রেলওয়ে পূর্বাঞ্চলের  শ্রমিক লীগ  ও  কর্মচারীরা।  গতকাল  রোববার  সকালে রেলওয়ে পূর্বাঞ্চলের  পাহাড়তলী  ওয়ার্কশপ এলাকায় বিক্ষোভ মিছিল  ও সমাবেশ  শেষে  বিভাগীয় যন্ত্র প্রকৌশলীর বরাবরে  স্মারকলিপি দেয়  বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা অভিযোগ করেন,

 
সোমবার, ২০ মে ২০১৩

বিএনপি ও ছাত্রদল
নেতার মধ্যে হাতাহাতি
আনোয়ারায়

নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা আনোয়ারায় ছাত্রদল ও ইউনিয়ন বিএনপি নেতার সঙ্গে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। গত শনিবার পৌনে দুইটায় আনোয়ারা রায়পুর ওয়াহেদ আলী বাজারে এ ঘটনা ঘটে। দুইপক্ষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। যে কোন মুহূর্তে বড় সংঘাতের আশংকা করা হচ্ছে। এ ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।  জানা যায়, শনিবার রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেক,

 
সোমবার, ২০ মে ২০১৩

রাউজানে খাজা গরীবে
নেওয়াজ কনফারেন্স

নিজস্ব সংবাদদাতা, রাউজান খাজা গরীবে নেওয়াজ কনফারেন্স গত বৃহষ্পতিবার রাউজান উরকিরচর উচ্চ বিদ্যালয় স্কুল হল রুমে স্থানীয় সমাজসেবক আনোয়ার আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ জয়নাল আবেদীন জুবায়ের। প্রধান বক্তা ছিলেন আল্লামা হাছান রেজা আল কাদেরী। উপস্থিত ছিলেন হাবিবুল ইসলাম চৌধুরী, হাজি জহুরুল আলম, এস এম দিদারুল আলম, আবদুল মন্নান খান, শাহাজান আলম, নুর নবী, মো. আলমগীর প্রমুখ। । সভায় বক্তারা খাজা গরীবে নেওয়াজের জীবন কর্ম  ও ধর্ম বিষয়ক আলোকপাত করেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

   
সোমবার, ২০ মে ২০১৩

লোহাগাড়ায় যুবলীগের
সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে আওয়ামী যুবলীগের দ্বি-বার্ষিক সম্মেলন গত ১০মে আধুনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যুবলীগ নেতা শেখ রাসেল। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী ও উপজেলা ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর।

 
সোমবার, ২০ মে ২০১৩

পটিয়ায় ভ্রাম্যমাণ
আদালত, ২ লবণ
মিল সিলগালা

নিজস্ব সংবাদদাতা, পটিয়া পটিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই লবণ মিলকে সিলগালা করে দেয়া হয়েছে। গতকাল (রোববার) দুপুরে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিশন লি. (কেজিডিসিএল) এর উদ্যোগে উপজেলার ইন্দ্রপুল লবণ শিল্প এলাকায় অভিযান চালিয়ে সরকারি কাজে বাঁধা, বকেয়া বিল পরিশোধ না করার অভিযোগে  মোহাম্মদ আলীর মালিকানাধীন মদিনা সল্ট ও আবদুল মজিদের মালিকানাধীন ইসলামাবাদ সল্ট কারখানা দুটি বন্ধ করে সিলগালা করে দেয়া হয়। 

   
সোমবার, ২০ মে ২০১৩

খাগড়াছড়ি জেলা
শিবির সভাপতি রিমান্ডে

ইসলামী ছাত্র শিবিরের খাগড়াছড়ি জেলা সভাপতিসহ তিন নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে দিয়েছে আদালত।  রোববার মুখ্য বিচার বিভাগীয় হাকিম ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ আদেশ দেন। এরা হলেন জেলা সভাপতি মিনহাজুল ইসলাম, পানছড়ি উপজেলা সভাপতি মো. বেলাল এবং সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম।– বিডিনিউজ গোপন বৈঠক করার অভিযোগে শনিবার পানছড়ি উপজেলা সদরের কলাবাগান থেকে এ তিনজনসহ শিবিরের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার সবাইকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য এ তিনজনকে সাত দিনের হেফাজতে (রিমান্ড) নেয়ার আবেদন জানানো হয়।

 
সোমবার, ২০ মে ২০১৩

চন্দনাইশে সড়ক
দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ চন্দনাইশে সড়ক দুর্ঘটনায়  ডাব ব্যবসায়ী নিহত হয়েছে। গত ১৮ মে ভোরে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কাঞ্চননগর পাক্কা দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১৮ মে ভোরে একটি ট্রাক ডাব বোঝাই করে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কাঞ্চননগর এলাকার পাক্কা দোকান এলাকায় খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই হেফাজত উলাহ (২০) নামে ডাব ব্যবসায়ী নিহত। সে কক্সবাজার জেলার রামু উপজেলার বাবুল মিয়ার ছেলে। দোহাজারী হাইওয়ে থানার ওসি নুরুন্নবী সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে চন্দনাইশ থানায় নিয়ে আসা।

   
সোমবার, ২০ মে ২০১৩

রাউজান খেলোয়াড় সমিতির
দেড় যুগপূর্তি অনুষ্ঠান
২৪ ও ২৫ মে

নিজস্ব সংবাদদাতা, রাউজান রাউজান খেলোয়ার সমিতির দেড় যুগ (১৮বছর) পূর্তি উদযাপন অনুষ্ঠান উপলক্ষে আগামী ২৪ ও ২৫মে দুইদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাউজান-রাঙ্গুনিয়া নিজাম উদ্দিন পাবলিক হলে অনুষ্ঠেয় উক্ত  অনুষ্ঠানের প্রথম দিন শুক্রবার স্কুল কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সমাপনী দিনে রাউজানের গুণীজনকে সম্মাননা দেয়া হবে। সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন,

 
সোমবার, ২০ মে ২০১৩

আনোয়ারায় শিক্ষার
মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা আনোয়ারায় ব্যতিক্রম ধর্মী শিক্ষার মানোন্নয়নে হযরত আবু বকর ছিদ্দিক (র.) সুন্নিয়া মাদ্রাসায় গত রোববার এক অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে। আবদুল মান্নানের সভাপতিত্বে অভিভাবক সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোহাম্মদ আবদুল মন্নান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিচার্স ফেলো ডা. মোহাম্মদ শফিকুল আলম।

   
সোমবার, ২০ মে ২০১৩

লোহাগাড়ায় ভ্রাম্যমাণ
আদালতের ২৬ হাজার
টাকা জরিমানা আদায়

নিজস্ব সংবাদদাতা, লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনে গতকাল (১৯ মে) সকালে পরিস্কার ও পরিচ্ছন্নতা অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৮ প্রতিষ্ঠান থেকে সর্বমোট জরিমানা আদায় করা হয় ২৬ হাজার টাকা। তম্মধ্যে হোটেল আল মজিদিয়া থেকে ৪ হাজার, হোটেল দি জামান থেকে ৪ হাজার, হোটেল সুপার থেকে ৫ হাজার, খাজা হোটেল থেকে ২ হাজার, শাহ মজিদিয়া ভাতঘর থেকে ৩ হাজার,

 
সোমবার, ২০ মে ২০১৩

ধলইয়ের সমাজকর্মী
আলহাজ আবুল বশর
চৌধুরীর দাফন সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা, হাটহাজারী  হাটহাজারীর ধলই ইউনিয়নের সমাজসেবক, কুতুব চৌধুরী বাড়ীর আলহাজ মো.আবুল বশর চৌধুরী (৮৭) এর নামাজে জানাজা শেষে দাফন গতকাল (১৯ মে)  বাদ আছর মরহুমের পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়।  শোক : সমাজসেবক আবুল বশর চৌধুরীর মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সাবেক সেনা প্রধান ও কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের সভাপতি লে. জে.(অব) হারুনুর রশিদ বীর প্রতীক,

   
সোমবার, ২০ মে ২০১৩

ঘাসফুল এডুকেয়ার
কে.জি. স্কুলের বার্ষিক
পুরস্কার বিতরণী

ঘাসফুল এডুকেয়ার কে.জি. স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী স্কুল প্রাঙ্গণে গত ১৮ মে  অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঘাসফুল উপ-পরিচালক মফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন প্রাক্তন যুগ্ম সচিব ড. জয়নাব বেগম। বিশেষ অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ডবলমুরিং থানা শিক্ষা অফিসার মো. আব্দুল জলিল হাওলাদার।

 
সোমবার, ২০ মে ২০১৩

শোক সংবাদ
আবু মিয়া

দৈনিক আমাদের সময় বোয়ালখালী প্রতিনিধি এম ইউছুপ রেজার পিতা আবু মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না... রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি গতকাল ১৯ মে দুপুর সোয়া ১২টায় নিজ বাসভবন বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডী গ্রামে মারা যান। বাদে মাগরিব স্থানীয় ইসমত আলী মসজিদের মাঠে মরহুমের নামাজে যানাজা সম্পন্ন হয়।

   
সোমবার, ২০ মে ২০১৩

নগর বিএনপির বিক্ষোভ
মিছিল, সমাবেশ আজ

নগর বিএনপির উদ্যোগে সংগঠনের গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, চট্টগ্রামের শহর রক্ষাবাঁধ নির্মাণ ও চট্টগ্রামে নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল আজ (সোমবার) বিকাল ৩টায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।   মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ, ১১টি থানা, ৪১টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আজকের সমাবেশ ও মিছিলে  উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন।-বিজ্ঞপ্তি

 
সোমবার, ২০ মে ২০১৩

পটিয়ার চরকানাইয়ে
মঈনুদ্দিন চিশতির
ওরশ কাল

হযরত খাজা গরীব নেওয়াজ মঈনুদ্দিন হাসান চিশতী আজমিরী (র:) ওরশ শরীফ আগামীকাল ২১ মে মঙ্গলবার । এ উপলক্ষে পটিয়া উপজেলার চরকানাই দরবার শরীফ প্রাঙ্গণে সন্ধ্যা ৭টায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান বক্তা থাকবেন চট্টগ্রাম ষোলশহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুফতি আলহাজ ছৈয়দ অছিউর রহমান আল কাদেরী (ম.জি.আ.)। উক্ত মাহফিলে দেশবরণ্য ওলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন।

   
সোমবার, ২০ মে ২০১৩

আজ জমিয়তুল ফালাহ্
মসজিদে আজিজুল হক
আল কাদেরী স্মরণ সভা
ও সুন্নি কনফারেন্স

শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের উদ্যোগে এবং খতিব অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জালালুদ্দিন আলকাদেরীর তত্ত্বাবধানে আজ ২০ মে বিকাল ৩ টায় আধ্যাত্মিক মনীষী ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী আজিজুল হক শেরে বাংলা (রহঃ) এর ১০ম স্মরণ সভা ও আজিমুশ্বান সুন্নী কনফারেন্স’১৩ জমিয়তুল ফালাহ্ মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এতে মন্ত্রী ডা. আফছারুল আমীন, মেয়র আলহাজ মঞ্জুর আলম, সাবেক মেয়র আলহাজ এ.বি.এমফারুকী,

 
সোমবার, ২০ মে ২০১৩

পরৈকোড়া গণহত্যা
দিবসের স্মরণসভা কাল

আনোয়ারায় পরৈকোড়া গণহত্যা দিবস উপলক্ষে কাল ২১ মে নগরীর মুসলিম হল সংলগ্ন থিয়েটার ইনস্টিটিউট হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন  অধ্যাপক ড. গাজী সালাহউদ্দিন, বিশেষ অতিথি থাকবেন কবি ও সাংবাদিক অরুণ দাশ গুপ্ত, এডভোকেট  হরিপদ দত্ত, ডা. নীল কান্ত ভট্টাচার্য, ডা. মুজিবুল হক খান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ ইদ্রিস, আবু তাহের মাসুদ, শহীদ পরিবারে সন্তান সুরজিত দাশ শুনু,

   
সোমবার, ২০ মে ২০১৩

আজকের অনুষ্ঠান

খানকায়ে চিশতীয়া আলীয়া বাংলাদেশ: নগরীর বায়েজিদে হযরত খাজা আবু আলী সিন্ধী (র:) এর মাজার প্রাঙ্গণে খাজা গরীবে নেওয়াজ মঈনউদ্দিন চিশতী (র:) এর বার্ষিক ওরশ ও মিলাদ মাহফিল বাদ জোহর শুরু। দরপপাড়া গাউছিয়া খাজায়ে আছাদিয়া নুরীয়া কমিটি: বোয়ালখালীর পূর্ব গোমদন্ডীতে দরপপাড়া গাউছিয়া খাজায়ে আছাদিয়া নুরীয়া কমিটির উদ্যোগে খাজা বাবার ওরশ বাদ মাগরিব শুরু।-বিজ্ঞপ্তি

 
সোমবার, ২০ মে ২০১৩

টেকনাফ থেকে ২৪
রোহিঙ্গা পুশব্যাক

নিজস্ব সংবাদদাতা, টেকনাফ  টেকনাফ শাহপরীরদ্বীপ ও সদর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ২৪ রোহিঙ্গাকে আটক করে পুশব্যাক করেছে। বিজিবির সূত্রে জানা যায়-১৯ মে বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জওয়ানেরা তাদেরকে আটক করে। পরে তদেরকে স্ব স্ব  এলাকা দিয়ে পুশব্যাক করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

   
সোমবার, ২০ মে ২০১৩

পটিয়ায় জমিতে ধান কাটলেন এমপি সামশুল

পটিয়ার বিনিনিহারা এলাকায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত নতুন জাত ব্রি- ৫৮ ধানের শস্য কর্তন উপলক্ষে ধানকাটা উৎসবে পটিয়ার এমপি সামশুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাদাযুক্ত জমিতে নিজেই ধান কেটেছেন। এসময় স্থানীয় কৃষকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে। গত ১৮ মে শনিবার সকালে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন,

 
সোমবার, ২০ মে ২০১৩

কোতোয়ালী থানা ছাত্রলীগের প্রতিবাদ হেফাজত
ও ১৮ দলের ধ্বংসাত্মক কার্যকলাপের

দেশব্যাপী বিএনপি-জামায়াত-হেফাজতের ধ্বংসাত্মক কার্যকলাপের প্রতিবাদে কোতোয়ালী থানা ছাত্রলীগের এক প্রতিবাদ সভা গতকাল রেয়াজউদ্দিন বাজার তিনপুলের মাথায় নগর ছাত্রলীগের কার্য নির্বাহী সদস্য শিবু প্রসাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য ও এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস. হেলাল আকবর চৌধুরী বাবর।

   
সোমবার, ২০ মে ২০১৩

রামুর গর্জনিয়ায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান
ও বসতবাড়িতে ডাকাতি

নিজস্ব সংবাদদাতা,রামু   রামুর গর্জনিয়া ইউনিয়নে ব্যবসা প্রতিষ্ঠান ও বসত বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে। গত শুক্রবার রাত ২টার দিকে ইউনিয়নের থিমছড়ি বাজারের রহিম সওদাগর, নুরুল হক, শফিউল আলমের দোকান ও শাহ মোহাম্মদ পাড়ার মকবুল আহমদ, সিকান্দারের বসত বাড়িতে ডাকাত দল নগদ টাকাসহ মালামাল লুট করেছে। জানা যায়, শুক্রবার রাতে গর্জনিয়া ইউনিয়নে থিমছড়ি বাজারে মৃত কবির আহমদের ছেলে রহিম সওদাগর,

 
সোমবার, ২০ মে ২০১৩

২০০ ইয়াবাসহ ১ ব্যক্তি গ্রেপ্তার আছাদগঞ্জে

নিজস্ব প্রতিবেদক নগরীর কোতোয়ালী থানাধীন আছাদগঞ্জ এলাকা থেকে দুইশ’ পিস ইয়াবাসহ বদিউল আলম (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বদিউল কক্সবাজার জেলার রামু থানার গোয়ালিয়া পালং গ্রামের মৃত মো. কালু মিয়ার ছেলে।

   
সোমবার, ২০ মে ২০১৩

চকরিয়া পৌর শহরে ২ লাখ টাকা ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, চকরিয়া-পেকুয়া  চকরিয়া পৌর শহরে গতকাল রবিবার প্রকাশ্য দিবালোকে এক ছিনতাই এর ঘটনা ঘটেছে। চার সদস্যের ছিনতাইকারীদল মহাসড়কের চিরিঙ্গা স্টেশন এলাকায় এক ব্যবসায়ীকে উত্তম-মধ্যম দিয়ে নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেয়।  চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিমুল হক আজিম জানিয়েছেন, তার ইউনিয়নস্থ মানিকপুর এলাকার ব্যবসায়ী নুরুল আলম,

 
সোমবার, ২০ মে ২০১৩

রাষ্ট্রপতি জিল্লুর রহমান
বিপ্লবী বিনোদ বিহারী
চৌধুরী স্মরণেসভা আজ

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জেলা কমিটির উদ্যোগে মরহুম রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের সৈনিক বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর স্মরণে সভা আজ (সোমবার) বিকাল ৪টায় নগরীর স্টেশন রোডস্থ হোটেল ফেভার-ইন-ইন্টারন্যাশনাল হল রুমে অনুষ্ঠিত হবে। এতে উদ্বোধক থাকবেন প্রাক্তন- এম এন এ ও গণ পরিষদ সদস্য আবু ছালেহ, প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ,

   
সোমবার, ২০ মে ২০১৩

নন্দনকানন বিহারে
বৌদ্ধ পূর্ণিমা ২৪ মে

বৌদ্ধ সমিতি পরিচালিত নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে শুভ বুদ্ধ পূর্ণিমা ’১৩ আগামী ২৪ মে উদযাপন করা হবে। এদিন ‘গৌতম বুদ্ধের পবিত্র কেশ ধাতু’ সর্বসাধারণের পূজা ও প্রদর্শন করার জন্য ব্যবস্থা করা হবে। এদিন সকাল সাড়ে ৮টায় টায় শোভাযাত্রা উদ্বোধন করবেন জেলা প্রশাসক আবদুল মান্নান।-বিজ্ঞপ্তি

 
সোমবার, ২০ মে ২০১৩

খাগড়াছড়িতে ছাত্র সমাবেশ ও র‌্যালি আজ

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) প্রতিষ্ঠার ২ যুগ পূর্তি উপলক্ষে আজ ২০ মে সোমবার সকাল ১০টায় খাগড়াছড়ি সদরের নারাঙখিয়াস্থ সড়ক ও জনপদ বিভাগ মাঠে ছাত্র সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হবে। এতে তিন পার্বত্য জেলা ছাড়াও ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগঠনের নেতা-কর্মীরা যোগ দেবেন। প্রতিষ্ঠার ২ যুগ পূর্তি উপলক্ষে অন্যান্য কর্মসূচির মধ্যে আরো রয়েছে ২১ মে মঙ্গলবার পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২২ ও ২৩ মে দু’দিন ব্যাপী কেন্দ্রীয় কাউন্সিল।

   
সোমবার, ২০ মে ২০১৩

চন্দনাইশে সড়ক
দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ চন্দনাইশে সড়ক দুর্ঘটনায়  ডাব ব্যবসায়ী নিহত হয়েছে। গত ১৮ মে ভোরে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কাঞ্চননগর পাক্কা দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১৮ মে ভোরে একটি ট্রাক ডাব বোঝাই করে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কাঞ্চননগর এলাকার পাক্কা দোকান এলাকায় খাদে পড়ে যায়।

   
© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড