চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২০ জুন ১৩ । ৬ আষাঢ়  ১৪২০ বঙ্গাব্দ । ১০ শাবান  ১৪৩৪ হিজরি। Thursday, 20 June 2013

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

প্রথম পাতা

বৃহস্পতিবার, ২০ জুন ২০১৩

এবার তত্ত্বাবধায়ক এলে টেনে নামানো যাবে না

রাষ্ট্রক্ষমতায় ফের তত্ত্বাবধায়ক সরকার এলে তাদের আর টেনে নামানো যাবে না বলে সংশয় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার নবম সংসদের ১৮তম অধিবেশনের ১৩তম কার্যদিবসে বিরোধী দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বক্তব্যের সূত্র ধরে দেওয়া বক্তব্যে তিনি এ সংশয় প্রকাশ করেন।-বাংলানিউজ

 
বৃহস্পতিবার, ২০ জুন ২০১৩

রাঙ্গুনিয়ায় ভাবীর অব্যাহত নির্যাতন আর অনিশ্চিত ভবিষ্যত
থেকে বাঁচতে বিষপানে একজনের মৃত্যু, সংকটাপন্ন বাকি দুই বোন

আত্মহননে শান্তি খুঁজতে চেয়েছে এতিম ৩ কিশোরী


মোহাম্মদ আলী
পিতৃমাতৃহীন তিন বোনের কাছে এ পৃথিবীটা পরিণত হয়েছে বিষাদের। প্রতিনিয়ত কষ্টে অভিমানে কাটত তাদের সময়। কোন কোন সময় না খেয়ে কেটে গেছে দিন। তারপরও যেন তারা একটুখানি শান্তির খোঁজে প্রহর গুনতো। কিন্তু বড় ভাবীর সংসারে তাদের সেই শান্তির আশা ক্রমেই পরিণত হচ্ছিল বিষাদের। এক সময় তারা জীবনটাকেই তুচ্ছ মনে করতে শুরু করে। তাই তারা বেছে নেয় এক সাথে আত্মহননের।

 
বৃহস্পতিবার, ২০ জুন ২০১৩

তারেক কোকো মোর্শেদ খান ও খসরুর বকেয়া ঋণের তথ্য দিলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার দুই ছেলে ও ভাই এবং বিএনপির সাবেক দুই মন্ত্রীসহ দলের একাধিক নেতার ১৫টি প্রতিষ্ঠানের কাছে প্রায় হাজার কোটি টাকা বকেয়া ঋণ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিলোফার  চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘‘ড্যান্ডি ডায়িং লিমিটেড, খাম্বা লিমিটেড এবং গিয়াস উদ্দিন আল মামুনসহ বিএনপির কয়েকজন নেতার ১৫টি শিল্প প্রতিষ্ঠানের ৯৮০ কোটি দুই লাখ টাকা ব্যাংক ঋণ বকেয়া রয়েছে, যার একটি বিরাট অংশ হলো কুঋণ বা মন্দ ঋণ।’’এর মধ্যে সোনালী ব্যাংকে ড্যান্ডি ডায়িংয়ের বকেয়া ৪০ কোটি ১৪ লাখ টাকা, যার পুরোটাই মন্দ ঋণ।-বিডিনিউজ

   
বৃহস্পতিবার, ২০ জুন ২০১৩

বাকলিয়া তক্তারপুলে ছুরিকাঘাতে হত্যা এক ব্যক্তিকে

নিজস্ব প্রতিবেদক
মাদক ব্যবসাকে কেন্দ্র করে নগরীর বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকায় এক ব্যক্তিকে নির্মমভাবে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। নিহতের নাম মো. শাহেদুল আলম (৩৫)। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটেছে।বাকলিয়া থানার ওসি এ কে এম এস ইকবাল পূর্বকোণকে বলেন, বিকেল তিনটার দিকে তক্তারপুল এলাকায় তারা তিন বন্ধু মিলে তাস খেলছিল।

 
বৃহস্পতিবার, ২০ জুন ২০১৩

বিদায়ী সাক্ষাতকারে গোলাম রহমান
নখ-দন্তহীন বাঘই থেকে যাবে দুদক


দুর্নীতি দমন কমিশনের (দুদক)  বিদায়ী চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, সমাজের দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের শাস্তি দিতে না পারলে দুদক নখ-দন্তহীন বাঘই   থেকে যাবে। তিনি বলেন, আইনি প্রক্রিয়ার কারণেই দুদকের এ অবস্থা। দুদক  চেয়েছে সব সময় দ্রুত সিদ্ধান্ত নিতে। কিন্তু আইনি প্রক্রিয়ার কারণেই তা হয়নি। কাউকে ছাড়  দেয়ার মানসিকতা দুদকের ছিল না।-ফোকাস বাংলা

   
বৃহস্পতিবার, ২০ জুন ২০১৩

পদ্মায় ‘ফিরছে না’ জাইকা

দুর্নীতির অভিযোগ এবং অর্থায়ন জটিলতায় দীর্ঘদিন ঝুলে থাকা পদ্মা সেতু প্রকল্পে আর ফিরবে না বলে জানিয়ে দিয়েছে জাপানের রাষ্ট্রায়াত্ত ঋণদাতা সংস্থা জাইকা।জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি-জাইকার প্রেসিডেন্ট  আকিহিকো তানাকা বলছেন, তাদের এ সিদ্ধান্ত চূড়ান্ত। এর হেরফের হওয়ার কোনো সম্ভবনা আর নেই।

 
বৃহস্পতিবার, ২০ জুন ২০১৩

বন্দরের দুটি ভবন দখলমুক্ত করে সিলগালা

নগরীর হালিশহর ইশান মিস্ত্রিরহাট এলাকায় চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন দুটি ভবন অবৈধ দখল থেকে মুক্ত করে সিলাগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ড.অনুপম সাহা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। -বাংলানিউজ
তিনি জানান, দীর্ঘদিন ধরে হালিশহর ইশান মিস্ত্রিরহাট এলাকায় ১০ দশমিক ১৮৫ শতক জায়গার উপর অবস্থিত জরাজীর্ণ দুটি ভবনন অবৈধভাবে দখল করে রাখে।

   
বৃহস্পতিবার, ২০ জুন ২০১৩

মেয়রের হস্তক্ষেপ কামনা করে চট্টগ্রামের দৈনিক
সংবাদপত্রসমূহের সম্পাদকগণের স্মারকলিপি

অবৈধ বিলবোর্ড উচ্ছেদে ছাড় দেয়া হবে না : সিটি মেয়র


নগরীর অবৈধ বিলবোর্ড উচ্ছেদে কোন ধরণের ছাড় দেয়া হবে না উল্লেখ করে সিটি মেয়র এম মনজুর আলম বলেন, বিলবোর্ড স্থাপন খাতে বছরে এক থেকে দেড় কোটি টাকা পাই। এ টাকা না হলেও চলবে। নগরীর সৌন্দর্য এবং নগরবাসীর নিরাপত্তা আমার কাছে অনেক বড়। নগরবাসীর স্বার্থ দেখাই আমার নৈতিক দায়িত্ব।

 
বৃহস্পতিবার, ২০ জুন ২০১৩

পুলিশের সাথে গুলি বিনিময়, আহত ৪
জামায়াত-শিবিরের ৫ ক্যাডার অস্ত্রসহ গ্রেপ্তার সাতকানিয়ায়


সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া
সাতকানিয়া উপজেলার এঁওচিয়া ইউনিয়ন থেকে অস্ত্রসহ ৫ জামায়াত-শিবির ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩টি বিদেশি লম্বা বন্দুক, রাম দা, ছোরা, গুলি ও মুখোশ পাওয়া গেছে। পুলিশ ও শিবির ক্যাডারদের মধ্যে অন্তত ৪৫ রাউন্ডের মত গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

   
বৃহস্পতিবার, ২০ জুন ২০১৩

ড. ইউনূস আজ সংবর্ধনা ও তারুণ্যের মুখোমুখি


নোবেল বিজয়ী বিশ্বমানব ড. মোহাম্মদ ইউনূস সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদক কংগ্রেশনাল গোল্ড মেডেল-এ ভূষিত হয়ে আবারও চট্টগ্রামবাসীকে ধন্য করেছেন। আবারও আমাদের আনন্দিত ও গর্বিত করেছেন। তাঁকে মধ্যমনি করে এই আনন্দ ও গর্ব ভাগ করে   নিতে আজ বৃহস্পতিবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিউশন মিলনায়তনে দুই পর্বের সমাবেশ ও সংবর্ধনার আয়োজন করেছে ইউনূস-সুহৃদ, চট্টগ্রাম।

   
© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড