প্রথম পাতা
আপনাদের আহবানে নয়, আমরা সংসদে
যাবো দেশ ও জনগণের কল্যাণে: মওদুদ
সংসদে যাচ্ছে বিরোধী দল
নিজস্ব প্রতিবেদক, ঢাকা অফিস জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিএনপি যোগ দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। মওদুদ সরকারের উদ্দেশে বলেছেন, আপনাদের আহবানে নয়, দেশ ও জনগণের কল্যাণে আমরা সংসদে যাবো। তবে কতদিন থাকবো তা আপনাদের আচার-আচরণের ওপর নির্ভর করবে। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত যুবসমাবেশে ব্যারিস্টার মওদুদ একথা বলেন।
জামায়াত নেতা গ্রেপ্তারের
প্রতিবাদে সীতাকুন্ডে গাড়িতে
অগ্নিসংযোগ ও ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড সীতাকুন্ডে এক জামায়াত নেতা গ্রেপ্তারের প্রতিবাদে ট্রাকে আগুন দিয়ে যাত্রীবাহী বাস ভাঙচুর করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। গতকাল (শুক্রবার) বিকেল সাড়ে ৫টায় উপজেলা সদরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (শুক্রবার) সাড়ে ১২টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়ন জামায়াতের আমীর মো. আশরাফ উদ্দিনকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নৈরাজ্য সৃষ্টির মামলায় গ্রেপ্তার করে পুলিশ।
দুর্যোগ মহাসেনের প্রভাব
পেকুয়ার কাকপাড়া
বেড়িবাঁধ আবারো ভেঙ্গে গেছে
নিজস্ব সংবাদদাতা, পেকুয়া পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাকপাড়া বেড়িবাঁধ মহাসেনের প্রভাবে আবারো ভেঙ্গে গেছে। গত ১৬ মে বিকালে হঠাৎ জোয়ারের পানির তোড়ে ওই বেড়িবাঁধ ভেঙ্গে গিয়ে ওই ইউনিয়নের ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাকপাড়া বেড়িবাঁধের ৪০/৫০ফুট ভেঙ্গে গেছে। গত বর্ষার শুরুতে ওই বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ার ফলে পুরো,
বাকলিয়ায় অস্ত্রসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক বাকলিয়া থানার মিয়াখান নগর ইছাইক্কার পুল এলাকা থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম নুরুল ইসলাম (২৮)। তার বাড়ি কুমিল্লার চান্দিনায়। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় একটি এলজি ও এক রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় একটি ব্যাগে তল্লাসি চালিয়ে একটি এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মিরসরাইয়ে জামায়াত
নেতা ও তার
পরিবারের কান্ড !
নিজস্ব সংবাদদাতা, মিরসরাই মিরসরাইয়ে রাতের অন্ধকারে একটি নির্মাণাধীন মার্কেট দখলে নিয়ে কেয়ারটেকারের হাড়গোড় ভেঙ্গে দিয়েছে এক জামায়াত নেতা ও তার পরিবারের লোকজন। এসময় নির্মাণাধীন মার্কেটের দেয়াল, জেনারেটরসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে তারা। পরে ওই মার্কেট দখলে নেয় তারা। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার করেরহাট বাজারে এ ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যায় এ বিষয়ে মিরসরাই থানায়,
চালু হয়েছে দুই ইপিজেড, বিমান বন্দর
বন্দরে পণ্য ওঠানামা পুরোদমে শুরু
নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় মহাসেন আতঙ্ক কেটে যাওয়ার পর নগরীর জীবনযাত্রা পুরো মাত্রায় স্বাভাবিক হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকেই সিইপিজেড ও কর্ণফুলী ইপিজেডের কার্যক্রম শুরু হয়েছে। প্রায় ৪২ ঘণ্টা পর সকাল ১০টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে গেছে নির্ধারিত বিমান আর জোয়ার আসার সঙ্গে সঙ্গে বন্দরে ভিড়তে শুরু করেছে জাহাজগুলো। চট্টগ্রাম ইপিজেড-এর ব্যবস্থাপক পরিচালক আব্দুর রশিদ বলেন,
উপকূলে ভেসে আসা
৩১ রোহিঙ্গার দাফন
সম্পন্ন টেকনাফ
নিজ্স্ব সংবাদদাতা, টেকনাফ টেকনাফের উপকূল থেকে আরও ৬টি লাশ উদ্ধার হয়েছে। এনিয়ে মোট ৩১টি লাশ উদ্ধার হয়েছে। টেকনাফের বঙ্গোপসাগরে ভাসমান মায়ানমার রোহিঙ্গা মৃতদেহের সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। ১৬ মে বিকাল ৩টা থেকে ১৭ মে সকাল ১১টা পর্যন্ত স্থানীয় এলাকাবাসী ও টেকনাফ পুলিশের সহযোগিতায় সবমিলিয়ে ৩১জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১৬ মে উদ্ধার হয়েছিল ২৫ জন।
বাঁশখালী উপকূলে
প্রাণচাঞ্চল্য ফিরলেও
জোয়ার আতংক কাটেনি
নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ঘূর্ণিঝড় ‘মহাসেন’ এর আঘাত থেকে বাঁশখালী উপকূলের হাজার মানুষ রক্ষা পেলেও সাগর উত্তাল থাকায় উপকূলী ৭ ইউনিয়নের মানুষগুলো সামুদ্রিক জোয়ার আতংকে ভুগছে। গতকাল শুক্রবার সরকারিভাবে নিয়ন্ত্রিত ১২৬টি আশ্রয় কেন্দ্র ও আত্মীয় স্বজনের বসত বাড়িতে আশ্রয় নেয়া হাজার হাজার মানুষ ঘরে ফিরে গেছে। জনপ্রতিনিধিরা জানান, এলাকার লোকজন গ্রামে ফিরে আসায় হাট,
ফেঞ্চুগঞ্জের দুই
নম্বর কূপ থেকে
গ্যাস সঞ্চালন শুরু
জেলার কুলাউড়া উপজেলার ফেঞ্চুগঞ্জ গ্যাস ক্ষেত্রের দুই নম্বর কুপ থেকে আবার গ্যাস উত্তোলন শুরু হয়েছে। এখানে শুক্রবার থেকে জাতীয় গ্রিডে ১৫ মিলিয়ন ঘন ফুট গ্যাস সঞ্চালন শুরু করেছে দেশীয় গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান বাপেক্স। বুধবার থেকে পরীক্ষা মূলক গ্যাস উত্তোলন শেষে শুক্রবার দুপুর থেকে ফেঞ্চুগঞ্জ গ্যাস ক্ষেত্রের দুই নম্বর কুপ থেকে শুরু হয়েছে জাতীয় গ্রিডে গ্যাস সঞ্চালন।-বাসস
সতর্ক সংকেত
নেই ৩ সমুদ্র বন্দরে
উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ কথা জানানো হয়।-বাসস
সংলাপের আনুষ্ঠানিক চিঠি না দেওয়ার সিদ্ধান্ত বিরোধী দলকে
মহাজোটের ইউ টার্ন
কুদ্দুস আফ্রাদ, ঢাকা অফিস
সংলাপ প্রশ্নে হঠাৎ করেই ঘুরে দাড়ালো ক্ষমতাসীন মহাজোট। ক’দিন আগেও তারা ছিল অনেকটা-ই নমনীয়। নির্বাচনকালিন সরকার ব্যবস্থা নিয়ে দেশে বিরাজমান অস্থিরতা দুর করতে বিরোধীদলের সঙ্গে যে কোনও জায়গায় আলোচনায় বসতে আগ্রহের কথা জানিয়েছিলেন মহাজোটের নেতারা। কিন্তু গত ৪ মে বিএনপির মতিঝিলের জনসভা থেকে ক্ষমতাসীনদের প্রতি তুচ্ছ-তাচ্ছিল্য-ব্যাঙ্গোক্তি প্রকাশের পাশাপাশি খালেদা জিয়ার ৪৮ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা এবং পরদিন ৫ মে ঢাকায় হেফাজতে ইসলামের অবরোধের নামে তান্ডবে সমর্থন দেওয়ার পর থেকেই মনোভাব পাল্টে ফেলে মহাজোট।
ওয়াশিংটন পোস্টে ওবামা প্রশাসনের আভাস
বাংলাদেশের জিএসপি
সুবিধা হ্রাস পাচ্ছে!
যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিশেষ শুল্ক সুবিধা (জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স - জিএসপি) থেকে বাংলাদেশকে বঞ্চিত করার আভাস দিয়েছে ওবামা প্রশাসন। নাজুক কর্ম-পরিবেশের কারণে অব্যাহতভাবে শ্রমিক মৃত্যুর ঘটনায় বাংলাদেশের ওপর চাপ সৃষ্টির প্রয়াস হিসেবেই শুল্ক সুবিধা হ্রাসের বিষয়টি ওবামা প্রশাসন সক্রিয়ভাবে চিন্তা করছে বলে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক নিবন্ধে জানানো হয়।-বাংলানিউজনিবন্ধে আরও বলা হয়,
বাংলাদেশ-মিয়ানমার
বর্ডার পাস ও ট্রানজিট ফের চালু
নিজস্ব সংবাদদাতা, টেকনাফ ‘মহাসেন’ আতংকে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ-মিয়ানমার বর্ডার পাস ও ট্রানজিট পাস অবশেষে ফের চালু হয়েছে। ১৭মে শুক্রবার বাংলাদেশের ৫৫জন ট্রানজিট যাত্রী নিয়ে একটি ট্রলার মিয়ানমারে মংডু গমন করে। টেকনাফ সদর বিওপি কমান্ডার মো. জাকারিয়া উক্ত তথ্য নিশ্চিত করে জানান-মিয়ানমার থেকে ট্রানজিট পাসধারী কোন যাত্রী টেকনাফে আসেনি। এদিকে টেকনাফ স্থল বন্দর ইমিগ্রেশন কর্মকর্তা এসআই মো. তওহিদুল,
আন্দরকিল্লায় চবি শিক্ষকসহ
৭ হেফাজত নেতাকর্মী আটক
নিজস্ব প্রতিবেদক মিছিল-সমাবেশের চেষ্টাকালে আন্দরকিল্লা মোড় থেকে পুলিশ ৭ হেফাজত নেতা-কর্মীকে আটক করেছে। এরমধ্যে মো. নাছিম নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকও রয়েছেন। তিনি ইসলামী স্টাডিজ বিভাগের প্রভাষক। গতকাল শুক্রবার বাদ জুমা আন্দরকিল্লা মোড় থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষনিকভাবে ৫ জন ছাড়া অন্যদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
নগরীতে তীব্র জলাবদ্ধতার আশংকা
ড্রেজিংয়ের মাটিতে প্রধান দুই খালের
মোহনা সরু, পানি প্রবাহে বাধা
মুহাম্মদ নাজিম উদ্দিন
কর্ণফুলীর ড্রেজিংয়ের মাটি অপরিকল্পিতভাবে নদীর তীরে ফেলায় তা আবার নদী ও খালে গিয়ে পড়ছে। এতে নগরীর প্রধান দুটি খাল চাক্তাই-রাজাখালী খালের মুখ সরু হয়ে পড়ছে। এই কারণে এবারের বর্ষা মৌসুমে তীব্র জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে না নগরবাসী। এতে সিটি কর্পোরেশনের কোটি কোটি টাকার খাল খননের সুফল নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে ক্যাপিটাল ড্রেজিংয়ের প্রকল্প পরিচালক ও সিটি কর্পোরেশন তা স্বীকার করে বলেছেন,
সাতকানিয়ায় আগুনে
পুড়েছে ৬ বসতবাড়ি
ক্ষতি ১৪ লাখ টাকা
নিজস্ব সংবাদদাতা, সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নে এক অগ্নিকান্ডে ৬টি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা ১ লাখ ২২ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকার,বই, গবাদি পশু ও বাড়ির আসবাব পত্র সহ ১৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন। গত বৃহস্পতিবার আনুমানিক রাত ১ টার দিকে দক্ষিণ মরফলা মোনাফ চেয়ারম্যান বাড়ি নামক স্থানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
রিমান্ড-জামিন দুটোই
নামঞ্জুর, সালাহউদ্দিন
আহমেদ জেলহাজতে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা অফিস বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। গতকাল তেজগাঁও থানায় গাড়ি ভাঙচুরের একটি মামলায় তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক বাচ্চু মিয়া তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাবরিনা আলী শুনানি শেষে রিমান্ড ও আসামি পক্ষে করা জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠান।



