প্রথম পাতা
বুধবার, ২২ মে ২০১৩
এভারেস্ট জয় করে ফেরা হলো না খালেদের
পৃথিবীর সর্বোচ্চ চূড়া এভারেস্ট জয় করে নামার সময় মারা গেছেন বাংলাদেশের পর্বতারোহী মোহাম্মেদ খালেদ হোসেন সজল। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বহিঃপ্রচার বিভাগের মহাপরিচালক শামিম আহসান জানান, সোমবার এভারেস্ট থেকে নামার সময় খালেদের মৃত্যু হয়। -বিডিনিউজএর আগে নেপালের বাংলাদেশ মিশন দেশে খালেদের স্ত্রী তাহমিনা খান শৈলীর সঙ্গে যোগাযোগ করে মৃত্যুর খবর নিশ্চিত করে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। নেপালের পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা থিল লাল গৌতমের,
বুধবার, ২২ মে ২০১৩
ঢাকা ও চট্টগ্রামে দুই শতাধিক কারখানা
ঝুঁকিপূর্ণ গার্মেন্টস স্থানান্তরে
গ্যাস-বিদ্যুৎ দেয়ার সুপারিশ
নিরাপত্তা ঝুঁকিতে থাকা ঢাকা ও চট্টগ্রামের দুই শতাধিক পোশাক কারখানা স্থানান্তরের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেয়ার সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এজন্য বাণিজ্য মন্ত্রণালয়কে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে চিঠি দিতেও বলা হয়েছে বলে কমিটির সদস্য টিপু মুনশী জানিয়েছেন।-বিডিনিউজসংসদীয় কমিটির বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,
বুধবার, ২২ মে ২০১৩
পানছড়িতে অপহৃতরা
ছাড়া পেয়েছেন
বুধবার, ২২ মে ২০১৩
আবহাওয়ার পূর্বাভাস
৩ নং সংকেত
সমুদ্র বন্দরে
আকাশ মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।বাতাস দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ১২ থেকে ২০ কি.মি. বেগে যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কি.মি. বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নং বিপদ সংকেত,
বুধবার, ২২ মে ২০১৩
কাউন্সিলর নূরুল
হকের জামিন
শুনানি পেছাল
নিজস্ব প্রতিবেদক ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় জেলা হাজতে থাকা সিটি কর্পোরেশনের বক্সিরহাট ওয়ার্ডের কাউন্সিলর হাজি নূরুল হকের জামিন শুনানি আগামী ২৭ মে পুনঃধার্য করা হয়েছে। গতকাল মঙ্গলবার মহানগর দায়রা জজ আদালতের ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমানের আদালতে জামিন আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হয়। ধর্ষিতার ডাক্তারি রির্পোট প্রেরণ না করায় মামলার তদন্তকারী কর্মকর্তাকে আদালতে তলব করা হয়েছে।
বুধবার, ২২ মে ২০১৩
সন্তানদের আদালতে
দেখতে সালাউদ্দিন
কাদেরের আবেদন
পরিবারের সদস্যদের ট্রাইবুনালে ঢুকতে বাধা দেয়া হচ্ছে অভিযোগ করে তাদের আদালতে ঢোকার অনুমতি চেয়েছেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরী।-বিডিনিউজ মঙ্গলবার ট্রাইব্যুনালে শুনানির সময় এই আবেদন জানানো হলে বিচারপতি এটিএম ফজলে কবীর বিএনপি নেতার সন্তানদের ইতোপূর্বে ট্রাইবুনালে দেখার কথা জানান। তখন বিএনপি নেতার আইনজীবী আহসানুল হক বলেন,
বুধবার, ২২ মে ২০১৩
মানবতাবিরোধী অপরাধ
সৈয়দ কায়সার
জেলহাজতে
যুদ্ধাপরাধের অভিযোগে জাতীয় পার্টির নেতা সাবেক কৃষি প্রতিমন্ত্রী সাবেক সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ কায়সারকে জেলহাজতে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২। মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে ট্রাইবুনালে হাজির করা হলে এ আদেশ দেন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। আসামিপক্ষ তার জামিনের আবেদন জানালে ট্রাইবুনাল বৃহস্পতিবার এ আবেদনের শুনানির দিন ধার্য করেছেন।
বুধবার, ২২ মে ২০১৩
বাবুনগরীর
স্বীকারোক্তি আদালতে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা অফিস ঢাকা অবরোধ ও মতিঝিলে সমাবেশের দিন সহিংসতার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী। গতকাল মঙ্গলবার বিকালে ঢাকার মহানগর হাকিম মো. হারুন অর রশীদের খাস কামরায় তার জবানবন্দি নেয়া হয়। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত জবানবন্দি গ্রহণ শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।



