বিজ্ঞাপন নীতিমালা
বিশেষ নিয়মাবলী:
- বিজ্ঞাপন প্রকাশের পূর্বে অর্ডার বাতিল করলে নির্ধারিত মূল্যের উপর ২৫% সমন্বয় করা হবে।
- যেকোন সুনির্দষ্ট স্থানের জন্য নির্ধারিত মূল্যের ২৫% অতিরিক্ত প্রযোজ্য।
- ভ্যাট বিজ্ঞাপনদাতাকে নিজ দায়িত্বে পরিশোধ করতে হবে।
- ভর্তি, আবশ্যক, টেন্ডার বিজ্ঞাপন ব্যতিরেকি অন্যান্য বিজ্ঞাপনের মোট মূল্যের উপর সরকারী ঘোষণানুযায়ী ১০% বিজ্ঞাপন কর প্রযোজ্য।
সম্প্রতি বিসিডিজিসি-এর পরিকল্পনা ও ব্যবস্থাপনায়, ইউএসএআইডি – এর অর্থায়নে, এআরডি’র স্থানীয় সরকার উদ্যোগ’ – এর আঞ্চলিক দৈনিক পত্রিকা হিসেবে দৈনিক পূর্বকোণকে ২০০৪ সালের “সেরা দৈনিক” – এর স্বীকৃতি দেয়া হয়। এই স্বীকৃতিতে আমরা গর্বিত।
উল্লেখ্য, ইতোপূর্বে ১৯৯৪ সালে জুলাই মাসে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত “সংবাদপত্র ও পাঠকের চাহিদা” শিরোনামের স্মারক বইয়ের ৮নং পৃষ্ঠায় উল্লেখ করা হয়, “পাঁচটি বিভাগীয় শহরের পত্রিকা পাঠের ধারা বা ঝোঁক বিশ্লেষণ করতে গিয়ে সামগ্রিকভাবে বলা যায়, চট্টগ্রাম ব্যতীত ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল এই চারটি বিভাগে ইত্তেফাক সর্বাধিক সংখ্যায় পঠিত হয়। তারপর রয়েছে ইনকিলাবের স্থান। কেবল মাত্র চট্টগ্রাম এক্ষেত্রে ব্যতিক্রম। চট্টগ্রামে সর্বাধিক পঠিত পত্রিকা হচ্ছে স্থানীয় দৈনিক পূর্বকোণ।”
দৈনিক পূর্বকোণের পাথক-পাঠিকা, লেখক-লেখিকা, বিজ্ঞাপনদাতাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।



