চট্টগ্রাম, বৃহস্পতিবার,২৩ মে ১৩ । ৯ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ১২ রজব ১৪৩৪ হিজরি। Thursday,23 May 13

 

Banner
Banner
Banner

সর্বাধিক পঠিত সংবাদ  

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

স্থানীয়-১০

বৃহস্পতিবার, ২৩ মে ২০১৩

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে সিটি ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের নেতৃত্বে মহানগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে কর্ণেল হাট বাজারের সম্মুখে গাড়ী পার্কিং এর জায়গায় অবৈধ হকারদের অপসারন ও জরিমানা করা হয়। সাগরিকা রাস্তার মোড় থেকে জহুর আহম্মদ বিভাগীয় স্টেডিয়াম পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বের ফুটপাত, নার্সারী ও নালা-নর্দমা দখলকারী, ডি.টি রোড মনছুরাবাদ মোড় পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বের অবৈধ দখলদারদেরকেও অপসারন করা হয়।

 
বৃহস্পতিবার, ২৩ মে ২০১৩

পশ্চিম কাপাসগোলা মহল্লা কমিটির সভা

চকবাজারস্থ পশ্চিম কাপাসগোলা মহল্লা কমিটির ২০০৯-২০১২ সালের কার্যকরী পরিষদের তৃতীয় বার্ষিক সাধারণ সভা-২০১২ গত ১৮ই মে. মুন্সি পুকুর পূর্ব পাড়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার মাঝে সম্পন্ন হয়। সংস্থার সভাপতি বিশিষ্ট সমাজ সেবক এম.এ. তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সংস্থার সহ-সভাপতি জাফর আহমদ সও., হাজী আবদুর রহমান, সাধারণ সম্পাদক হাজী আবু আহমেদ ও কোষাধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহীম।

 
বৃহস্পতিবার, ২৩ মে ২০১৩

সংবাদপত্র হকার্স ইউনিয়নের নির্বাচনের তপশীল ঘোষণা

চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কশিশনের ( নির্বাচন উপ পরিষদ) প্রথম সভা কমিশনের চেয়ারম্যান সাংবাদিক অঞ্জন কুমার সেনের সভাপতিত্বে ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয় । নির্বাচন কশিনের ২ সদস্য যথাক্রমে সাংবাদিক নুরুল আমিন চৌধুরী ও স্বপন কুমার দত্তের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় আগামী ২০ জুন অনুষ্ঠেয় ইউনিয়নের দ্বি বার্ষিক নির্বাচনের তপশীল ও নীতিমালা চূড়ান্ত করা হয় ।

   
বৃহস্পতিবার, ২৩ মে ২০১৩

মোস্তফাবাগ ক্যাডেট স্কুল এন্ড কলেজে সমাবেশ

চট্টগ্রামস্থ মোস্তফাবাগ ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রথম সেমিষ্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।গত ১৮ মে সকালে কলেজ অধ্যক্ষ নাসরিন জাহান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, পরিচালনা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. দেলোয়ার হোসেন।

   
© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড