শেষের পাতা
উচ্চ মাধ্যমিকে
নতুন বিভাগ
‘ইসলাম শিক্ষা’
উচ্চমাধ্যমিকে আগের পাঁচটি বিভাগের সঙ্গে নতুন বিভাগ হিসেবে যুক্ত হচ্ছে ‘ইসলাম শিক্ষা’। এছাড়া সব বিভাগের শিক্ষার্থীদের জন্য ১০০ নম্বরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়কে বাধ্যতামূলক করা হচ্ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোডের্র (এনসিটিবি) সচিব বজ্র গোপাল ভৌমিক এ তথ্য জানিয়েছেন।– বিডিনিউজ মঙ্গলবার তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ধর্ম শিক্ষাকে গুরুত্ব দেয়ার জন্যই চলতি শিক্ষাবর্ষ,
দোকানে চুরির সময়
লালখান বাজারে
কারসহ ৪ গ্রিলকাটা
চোর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক নগরীর লালখান বাজার এলাকা থেকে গ্রিলকাটা চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে খুলশী থানা পুলিশের টহল দল। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে আজিজ স্টোর নামের একটি কনফেকশনারী দোকানের শার্টার কেটে চুরি করার সময় তাদের আটক করা হয়। আটক চোর চক্রের সদস্যরা হলো আমির হোসেন (২৪)), মো. বিল্লাল (২১), আলী আক্কাস (২৬) এবং সুমন (২১)। তাদের সবাই কুমিল্লার বাসিন্দা।
মেট্রোপলিটন চেম্বার সভাপতি আলহাজ খলিলুর রহমান
কর দাতারাই বেশি হয়রানির শিকার
হন, এ অবস্থার অবসান প্রয়োজন
সাইফুল আলম
যারা কর প্রদান করেন না তাদের চাইতে কর প্রদানকারীরা নানা ধরণের হয়রানির শিকার হন। এই অবস্থার অবসান প্রয়োজন। বাণিজ্যিক রাজধানী হিসাবে চট্টগ্রামের উন্নয়নে চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউজের রাজস্ব আয়ের অন্তত শতকরা ৫ভাগ বরাদ্ধ রেখে চট্টগ্রাম উন্নয়ন তহবিল গঠন করা যেতে পারে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ২০১৩-১৪ অর্থ বছরে পোশাক শিল্পকে কর রেয়াত প্রদানসহ ব্যাংক সুদের হার এক তৃতীয়াংশ কমানো যেতে পারে। চিটাগং মেট্রোপলিটন চেম্বার সভাপতি শিল্পপতি আলহাজ খলিলুর রহমান তাঁর বাজেট ভাবনায় এই অভিমত ব্যক্ত করেছেন।
ডেইরি ফার্ম এসো’র উদ্যোগে স্মরণসভায় অভিমত
ভেটেরিনারি ভার্সিটি ও ডেইরি শিল্পে
ইউসুফ চৌধুরী ও শাহেদ কাদেরীর
নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে
নিজস্ব প্রতিবেদক মরহুম আলহাজ ইউসুফ চৌধুরী ও মরহুম শাহেদুল আলম কাদেরীর দীর্ঘ আন্দোলনের ফলেই চট্টগ্রামে ডেইরি ফার্ম শিল্প হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। চট্টগ্রামের খামারিদের স্বার্থ রক্ষায় ভেটেরিনারি কলেজ ও পরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তাঁরা দুজনই অনবদ্য ভূমিকা রেখেছিলেন।
তারেক রহমানের প্রশ্ন
রাতের অন্ধকারে মানুষ
হত্যা, এ কোন গণতন্ত্র
শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে র্যাব-পুলিশের একশনের প্রতি ইঙ্গিত করে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সরকারের কাছে প্রশ্ন রেখেছেন, ‘‘রাতের অন্ধকারে বাতি নিভিয়ে সমাবেশে আক্রমণ, মানুষ হত্যা, এ কোন গণতন্ত্র?’’ তিনি ওই সমাবেশে অনেক মানুষকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে বলেন, বর্তমান সরকারকে এই হত্যাকান্ডের দায় নিতে হবে। সোমবার বাংলাদেশ সময় রাত দেড়টায় পূর্ব লন্ডনের নিউহ্যাম পামট্রি রেস্টুরেন্টে ডকল্যান্ড ক্রাউন প্লাজা,
প্রতারণা করে টাকা
উত্তোলনের সময়
পটিয়ায় গণধোলাই
নিজস্ব সংবাদদাতা, পটিয়া ইসলামী ব্যাংকের পটিয়া শাখা থেকে প্রতারণা করে টাকা উত্তোলনের সময় এক প্রতারককে ধরে গণধোলাই দিয়েছে গ্রাহকরা। ধৃত প্রতারকের নাম মহিউদ্দিন (৪০)। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। ধৃত প্রতারক চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়নের সরকার পাড়া এলাকার জনৈক নাছির উদ্দিনের পুত্র। তবে তাকে পুলিশে না দিয়ে ছেড়ে দেয়ায় গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রাহকদের অভিযোগ, প্রতারকের বাড়ি ওই ব্যাংক ম্যানেজারের একই এলাকায় হওয়ায় সমঝোতা করে ছেড়ে দেয়া হয়।
কক্সবাজার কারাগার
চিকিৎসক সালামের
বিরুদ্ধে পরিবেশ ও
বন আইনে ৪ মামলা
নিজস্ব সংবাদদাতা, কক্সবাজার কক্সবাজার মেডিকেল কলেজের পার্শ্বে সামাজিক বনায়নের তিন শতাধিক গাছ কেটে বনভূমি দখল ও পাহাড় কাটার অভিযোগে জেলা কারাগারের চিকিৎসক ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আবদুচ সালামের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় এই মামলাটি দায়ের করেন।
লায়ন আই হসপিটাল
লটারি, ২৫ লাখ টাকা
বিজয়ী ঘ-০১৪৫৯৯৯
অন্ধত্ব নিরসনের লক্ষ্যে লায়ন এ. বাদল আই হসপিটাল নির্মাণের অর্থ সংগ্রহের উদ্দেশ্যে সরকার অনুমোদিত ৪০ লক্ষ টাকার লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ২৫ লক্ষ টাকার প্রথম পুরস্কার পেয়েছেন ‘ঘ-০১৪৫৯৯৯’। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউন্সে এই লটারির ড্র অনুষ্ঠিত হয়। লটারির এ ড্র‘তে দ্বিতীয় পুরস্কার ৮০০ সিসির মোটর গাড়ি বা ১০ লক্ষ টাকা পেয়েছেন ‘জ-০৩৩০৯০৯’।
চবিতে ছাত্রীকে যৌন
হয়রানির অভিযোগে
ছাত্রলীগ কর্মীসহ
দুইজন আটক
নিজস্ব সংবাদদাতা, চবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে এক ছাত্রলীগ কর্মীসহ দুই জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট থেকে মোহাম্মদ আলী ও মঙ্গলবার বিকেলে ছাত্রলীগ কর্মী মাছুমকে ক্যাম্পাস থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে হাটহাজারী থানায় যৌন হয়রানির মামলা দায়ের করা হয়েছে। আটক হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগ দ্বিতীয়,
চবি রুটে ডেমু ট্রেনের
পরীক্ষামূলক যাত্রা
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটেও চালু হচ্ছে ডেমু ট্রেন। চূড়ান্তভাবে যাত্রা শুরুর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে চীন থেকে আমদানি করা ডেমু (ডিজেল ইলেক্ট্রিক মাল্টিপল ইউনিট) ট্রেন। যাত্রায় কোন ত্রুটি ধরা না পড়লে আগামী ২৫ মে থেকে এ রুটে দুই সেট ডেমু চালানো হবে। পূর্বাঞ্চল রেলওয়ে জানায়, ২৫ মে থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটলের পাশাপাশি দুই সেট ডেমু ট্রেন চলাচল শুরু হবে।
আহত ৫ : বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
মহেশখালীতে পুলিশের সাথে
বন্দুকযুদ্ধে দুর্ধর্ষ সন্ত্রাসী নিহত
নিজস্ব সংবাদদাতা, মহেশখালী কক্সবাজারের ক্রাইম জোন হিসেবে পরিচিত মহেশখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী দেলওয়ার হোসেন (২৮) নিহত হয়েছেন। এসময় পুলিশের এক এসআইসহ চার পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত আড়াইটার দিকে মহেশখালীর কালারমার ছড়া পাহাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
জনি হত্যার পর কোন্দল চরমে
স্থবিরতা দক্ষিণ
জেলা ছাত্রলীগে
মুহাম্মদ নাজিম উদ্দিন
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান পালনকালে অন্তর্কলহে মারা যান জেলা ছাত্রলীগের আহবায়ক আবদুল মালেক জনি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রলীগের তিন যুগ্ম আহবায়কসহ চার ছাত্রলীগনেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় সংসদ। কমিটি ঘোষণার পর থেকে অভ্যন্তরীণ কোন্দলে জেলা কমিটি একসাথে বসতেও পারেনি। অভ্যন্তরীণ কোন্দল ও আওয়ামী লীগের চাপে ছাত্রলীগের জেলা কমিটি ঘোষণার ২৫ মাসে,
মামলা ও মালিকানা সংক্রান্ত জটিলতায়
২২ কোটি টাকার সুইফট ক্রো
ভাঙতে পারছেন না ক্রেতা
নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড উপজেলায় মালিকবিহীন আলোচিত সেই জাহাজ সুইফট ক্রো’ ২২ কোটি টাকায় বিক্রি হয়ে গেছে। তবে এত দামে কিনলেও ৬ মাসেও জাহাজটি বুঝে পাননি ক্রেতা। কারণ, এ জাহাজের বিরুদ্ধে বিভিন্ন সংস্থার দায়ের করা ১২টি মামলার মধ্যে ২টি মামলার নিষ্পত্তি হয়নি। মামলাগুলি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেউ এটি ভাঙতে পারবে না। ফলে কিনেও বিপাকে পড়েছেন ক্রেতা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,
চমেক ছাত্রলীগের
কর্মীকে পিটিয়েছে
ছাত্রশিবির কর্মীরা
নিজস্ব প্রতিবেদক নগরীর পাঁচলাইশ থানার চকবাজার এলাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র ও ছাত্রলীগ কর্মীকে পিটিয়েছে শিবির। আহত রাজীব সাহা চমেক হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চকবাজারের একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটেছে। চমেক ছাত্রলীগ সূত্র জানায়, সকালে নগরীর চকবাজার এলাকায় একটি রেস্টুরেন্টে রাজীব সাহাসহ চার ছাত্রলীগকর্মী নাস্তা করতে যান। এসময় রাজীব ও তার সহপাঠীকে কয়েকজন শিবিরকর্মী মারধর করে। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
চসিকের অভিযান
সাগরিকা রোডে অবৈধ
দখলদার উচ্ছেদ
ফুটপাত থেকে
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সিটি ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন গতকাল নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। অভিযানকালে কর্ণেলহাট বাজারের সম্মুখে গাড়ি পার্কিং-এর জায়গায় অবৈধ হকারদের অপসারণ করা হয়। এছাড়া সাগরিকা রাস্তার মোড় থেকে জহুর আহম্মদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়াম পর্যন্ত রাস্তার উভয় পাশের ফুটপাত, নার্সারি ও নালা-নর্দমা দখলকারী,
সীতাকুন্ডে পুকুরে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড সীতাকুন্ডে পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল (মঙ্গলবার) উপজেলার কুমিরায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কুমিরা ইউনিয়নের ছোটকুমিরা হিঙ্গুলী পাড়ার জেবল হোসেন সওদাগরের বাড়িতে বেড়াতে আসা নিকটাত্নীয় সেলিমের পুত্র শাহরিয়ার নাফিস শোভন (৬) ও একই বাড়ির ভাড়াটিয়া নোয়াখালীর বাসিন্দা,
জুলাইয়ের মধ্যে থানা
সম্মেলন করার প্রস্ত্ততি
নিন : মহিউদ্দিন
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন থানা আওয়ামী লীগের সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র আলহাজ এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী বলেন, দলের ভেতরে গণতন্ত্রের চর্চার অংশ হিসেবে ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের যাচাই-বাছাই করা হবে। তিনি আরো বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে থেকে গড়ে তুলতে মনের সঙ্কীর্ণতাকে দূরে ঠেলে দিতে হবে।
‘প্রাপ্ত নম্বরেই হোক একাদশ শ্রেণীতে ভর্তি’
দুই ধরনের জিপিএ-৫ এর
কারণে মেধার অবমূল্যায়ন
খোরশেদুল আলম শামীম
এবার বিতর্ক ওঠেছে জিপিএ’র ভিত্তিতে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া নিয়ে। বিভিন্ন মহলের অভিমত, ‘জিপিএ’র ভিত্তিতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার পরিমাপ হয় না। প্রাপ্ত মোট নম্বরই হচ্ছে মেধা পরিমাপের মূল মাপকাঠি।’ কারণ অনেক মেধাবী পরীক্ষার্থী পরীক্ষক বা সংশ্লিষ্ট অন্যদের ভুলের কারণে কাঙ্ক্ষিত ফল পেতে ব্যর্থ হচ্ছে প্রতি বছরই। আর ভর্তি নীতিমালার খড়গে কাটা পড়ে বিনষ্ট হচ্ছে সেরা কলেজে অধ্যয়নের দীর্ঘ দিনের লালিত স্বপ্ন।
যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডো
২০ শিশুসহ নিহত ৯১
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা শহরে আঘাত হানা শক্তিশালী টর্নোডোতে এখন পর্যন্ত ৯১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ২০টি শিশু রয়েছে। এছাড়া প্রচন্ড ঝড়ে দুটি স্কুল বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে অসংখ্য মানুষ। সোমবার বিকেলে ঘণ্টায় ৩২১কিলোমিটারবেগে টর্নেডোটি ওকলাহোমায় আঘাত হানে। তিন কিলোমিটার বিস্তৃত টর্নেডোয় সবচেয়ে বেশি ক্ষতি হয় শহরের দক্ষিণ এলাকা মুর। ঝড়ে আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নেওয়া ১২০ জনের,



