খেলাধুলা
এ্যাথলেটিকো মাদ্রিদের ২-১ গোলে জয়
কোপা ডেল রে-ও পেলো না রিয়াল
হুমায়ুন কবির কিরণ

সবেধন নীলমনি হিসেবে বাকি ছিল কেবল এ একটাই শিরোপা। ধারে ভারে এ্যাথলেটিকো মাদ্রিদের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকায় কোপা ডেল রে’র হট ফেভারিটই ছিল রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে খেলা বলে দর্শকদের অনেকে করেছেন আগাম উৎসবও! তবে সব হিসেব বদলে গেল মাঠের খেলায়। রিয়ালের বুক ভেঙ্গে শিরোপা জিতল নগর প্রতিদ্বন্ধী এ্যাথলেটিকো।
অ্যান্ডারসন-ফিনের আগুনে বোলিংয়ে লিড ইংল্যান্ডের
লর্ডস টেস্টের সব আলোচনাই ছিল সুইং নিয়ে। বিষাক্ত সুইংয়ে ইংল্যান্ডের মতো দলকে তাদেরই মাটিতে মাত্র ২৩২ রানে গুটিয়ে দিয়েছিল নিউজিল্যান্ডের বোলাররা। তবে কিউইদেরও ডানা মেলে উড়তে দিলেন না জেমস অ্যান্ডারসন ও স্টিভেন ফিন। এ দুজনের আগুনে বোলিংয়ে টেস্টের তৃতীয় দিনে ২০৭ রানেই অলআউট নিউজিল্যান্ড। অর্থাৎ মাত্র ২৩২ রানের পুঁজি নিয়েও ২৫ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। চতুর্থ ইংলিশ বোলার হিসেবে লর্ডস টেস্টে ৩০০ উইকেটের মাইলফলকে পা রেখেছেন অ্যান্ডারসন।রাফি স্মৃতি জুনিয়র ক্রিকেটে জিতেছে এস এস একাডেমি
নিজস্ব ক্রীড়া প্রতিবেদক
মহাসেন আতঙ্ক এবং বৃষ্টিসহ বিভিন্ন কারণে প্রায়৭দিন রাফি স্মৃতি মহানগরী জুনিয়র ক্রিকেট লিগের খেলা বন্ধ থাকার পর গতকাল শনিবার থেকে ফের শুরু হয়েছে। এতে দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত খেলায় এস এস ক্রিকেট একাডেমি ৫৯ রানে ব্রাইট ক্রিকেট একাডেমিকে পরাজিত করেছে।খেলায় টসে জিতে এস এস একাডেমি প্রথমে ব্যাট করে ৩৪.২ ওভারে ১৩৩ রানে অল-আউট হয়। জবাবে ব্রাইট ক্রিকেট একাডেমি ৩২.২ ওভারে মাত্র ৭৪ রানে অল আউট হয়। জয়ী দলের তৌসিফ ১৫ রানে ৪ উইকেট দখল করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন।
আজকের খেলা: নিউ ব্রাইট ক্রিকেট একাডেমি বনাম শতাব্দী ক্রিকেট একাডেমি।
মির্জাপুর কালা বাদশা স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা,হাটহাজারী
হাটহাজারীর মির্জাপুরে কালা বাদশা পাড়া কিংস কর্তৃক আয়োজিত কালা বাদশা স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট ২০১৩ এর উদ্বোধন শুক্রবার (১৭ মে) সরকারহাট বাজার সংলগ্ন মাঠে শুরু হয়েছে। এতে তেঁজগাও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল প্রধান অতিথি এবং ছিলেন বিশিষ্ট সমাজসেবক রহিম উদ্দিন চৌধুরী উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। এ্যাডভোকেট এম.এ.কাশেম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনোয়ার হোসেন আনু, মো.সাদ্দাম, মো.ইব্রাহিম, মো.মনছুর, জাহাঙ্গীর, এমরান হোসেন, মো.পারভেজ, জিয়া উদ্দিন বাবলু, মো.জুয়েল ও নুরুল আলম মনছুর।
কোপা ডেল রে-ও পেলো না রিয়াল
হুমায়ুন কবির কিরণ
দেওয়ার আর কিছু নেই আফ্রিদির!
ক’দিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড তিন লাখ ৬০ হাজার রুপিতে কেন্দ্রীয় চুক্তির শীর্ষ তালিকায় রেখেছে শহীদ আফ্রিদিকে। কিন্তু এমন চুক্তির পেছনে যৌক্তিকতা দেখছেন না অনেকেই। দলের ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের মতে আফ্রিদি ‘শেষ’ হয়ে গেছেন, দলকে ‘দেওয়ার মতো আর কিছু নেই’। ভারত সফরে ওয়ানডে দলে জায়গা না পেলেও দক্ষিণ আফ্রিকায় পাঁচ ম্যাচের সিরিজ খেলেছিলেন আফ্রিদি। কিন্তু প্রোটিয়াদের বিপক্ষে ৩৭ ওভার বল করে শূন্য হাতে ফিরেছেন।জিতেও বিদায় পাঞ্জাবের
শীর্ষ চারে খেলা নিশ্চিত হয়ে থাকায় লিগের শেষ ম্যাচ পরাজয়ে খুব একটা ক্ষতি হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে শেষ করেছে তারা। এদিকে জিতেও লাভ হয়নি কিংস ইলেভেন পাঞ্জাবের। আইপিএলের এবারের আসর তারা শেষ করেছে ষষ্ঠ স্থানে। গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৫০ রানে জিতেছে পাঞ্জাব।হাটহাজারীতে লাল মিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আজ
হাটহাজারীতে লাল মিয়া কোম্পানী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’১৩ আজ রবিবার বিকেল ৩টায় ফতেপুর উচ্চ বিদ্যালয় মাঠে বেলা শুরু হবে । ফতেপুর উদিতি ক্লাব আয়োজিত এবং সমাজসেবক মো: মেহফুজ আলম এর পৃষ্টপোষকতায় এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মার্দাশা একাদশ ও আমান বাজার ইউনিটি বয়েজ মুখোমুখি হবে।
পটিয়ায় শেখ কামাল ফুটবলে হাইদগাঁওকে হারালো কুসুমপুরা
পটিয়ার আদর্শ উচ্চ বিদ্যালয় ষ্টেডিয়ামে অনুষ্ঠিতব্য শেখ কামাল গোল্ডকাপের ২য় রাউন্ডের ২য় খেলায় কুসুমপুরা ইউনিয়ন ফুটবল দল ১-০ গোলে হাইদগাঁও ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করেছে। খেলার প্রারম্ভে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউএনও রোকেয়া পারভীন। এতে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এটিএম মুহিব উলাহ চৌধুরী ও সহ-সভাপতি মাহবুবুর রহমান।আজীবন নির্বাসনে
শ্রীশান্তরা!
এফএমসি’র সহজ জয়
নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

বিভিন্ন কারণে ৪দিন (১৪-১৭) বন্ধ থাকার পর সিজেকেএস ইস্পাহানি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার সিক্সের পর্বের খেলা গতকাল শনিবার থেকে পুনরায় মাঠে গড়িয়েছে। এতে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় এফএমসি স্পোর্টস সহজেই ১১৫ রানের বিশাল ব্যবধানে বর্তমান চ্যাম্পিয়ন ইস্পাহানি এস.সি-কে পরাজিত করেছে।
আবারো বাদ পড়লেন দ্রগবা
আগামী মাসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচে আইভরি কোস্ট স্কোয়াড থেকে পুনরায় বাদ পড়েছেন তারকা স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা। আগামী ৮ জুন গাম্বিয়া এবং ১৬ জুন তানজানিয়ার বিপক্ষে ম্যাচ দুটির জন্য কোচ সাবরি লামোচির ঘোষিত ২৬ সদস্যের দলে জায়গা হয়নি দ্রগবার। মার্চে গাম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের হোম ম্যাচেও দলে ছিলেন না ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকার। মূলত ফিটনেসের কারণেই লামোচি দলীয় অধিনায়ককে বিশ্রামে রেখেছেন বলে জানা গেছে।
সন্দেহের তালিকায় শন টেইট, আজিঙ্কা রাহানে, ব্র্যাড হজ
জেরার মুখোমুখি দ্রাবিড়-শিল্পা

শুধু রাজস্থান রয়্যালসের তিনজন নয়। অন্যান্য দলের আরও কিছু খেলোয়াড়ের উপরও নজরদারি চালানো হয়েছে বেশকিছু দিন ধরে। ইতিমধ্যে ওই সন্দেভাজনদেরও গ্রেফতার করা যেত। কিন্তু মুম্বাই পুলিশের সাথে দিল্লি পুলিশের সমন্বয়হীনতার কারণে দিল্লি পুলিশের বড়সড় একটি প্ল্যান ভেস্তে গেছে বলে ভারতীয় স্বরাস্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।



