আন্তর্জাতিক
সোমবার, ২০ মে ২০১৩
রাশিয়া ও সিরিয়ার সামরিক
সহযোগিতায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
বাসস: যুক্তরাষ্ট্রসহ সমগ্র পশ্চিমা বিশ্ব ও কয়েকটি আরব দেশের তীব্র বিরোধিতা সত্ত্বেও সিরিয়ার প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে রাশিয়া। মস্কো শান্তিপূর্ণ উপায়ে সিরিয়া সমস্যার সমাধান এবং দেশটির সঙ্গে সামরিক সহযোগিতা অব্যাহত রাখতে গুরুত্বারোপ করেছে। রাশিয়া বলেছে, আন্তর্জাতিক আইন মেনেই তারা সিরিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বজায় রেখেছে এবং দেশটির সঙ্গে স্বাক্ষরিত সব চুক্তিই বাস্তবায়ন করবে।



