বুধবার, ২২ মে ২০১৩
বাড়ছে নারীপ্রধান পরিবারের সংখ্যা
মরিয়ম বেগম
রোখসানা রুপার স্বামী একজন প্রবাসী। দুই সন্তানের জননী রুপাই এখন পরিবারের প্রধান। বিদেশ থেকে স্বামীর পাঠানো অর্থে সংসার পরিচালনার পাশাপাশি গত ছয় বছরে চুয়াডাঙ্গায় গড়ে তুলেছেন নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান। ঝিনাইদহের পঞ্চাশোর্ধ্ব জহুরা বেগমও বর্তমানে একজন পরিবারপ্রধান। দুই দশক আগে তালাকপ্রাপ্ত হয়ে ফিরে আসেন মায়ের ঘরে, সঙ্গে ছিল দুই মেয়ে। বৃদ্ধ মা ও দুই মেয়ের ভরণ-পোষণের,
বুধবার, ২২ মে ২০১৩
মিদাত হত্যা
সৌরভের ফাঁসির আদেশ
চট্টগ্রামের আলোচিত মিদাত হত্যা মামলায় তার ‘বন্ধু’ এস এম তোহা ওরফে সৌরভকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারেক মাহমুদ গতকাল রোববার এ আদেশ দেন। এ আদালতের পিপি আইয়ুব খান বলেন, হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক ফাঁসিতে ঝুলিয়ে আসামির মৃত্যুদন্ড কার্যকর করতে বলেছেন। একইসঙ্গে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে সৌরভকে।
বুধবার, ২২ মে ২০১৩
ঘরে বসেই
মেনিকিওর পেডিকিওর
আজকাল রূপসচেতন প্রতিটি মেয়ের কাছেই ম্যানিকিওর-পেডিকিওর শব্দ দুটি পরিচিত। সাধারণত মেয়েরা পার্লারে গিয়ে মেনিকিওর পেডিকিওর করে থাকেন। সময় স্বল্পতার কারণে ইচ্ছা থাকা সত্বেও যারা পার্লারে যেতে পারেন না তারা ঘরে বসেই করতে পারেন মেনিকিওর পেডিকিওর।মেনিকিওরনখে নেইলপলিশ থাকলে প্রথমে তা রিমুভার দিয়ে তুলে ফেলতে হবে। তারপর নখগুলো সমান করে কেটে একটি পাত্রে সাবান পানিতে মিনিট পাঁচেক হাত ডুবিয়ে রাখতে হবে।
বুধবার, ২২ মে ২০১৩
কর্মজীবী নারীর মাথাব্যথা ও উপশম
মেহের নিগার
গৃহবধূ সামিনা আক্তার একজন সংবাদকর্মী। সংসার অফিস দুটো একসাথে সামলাতে হিমশিম খেতে হয় তাকে। সকালে নাস্তা বানানো, বাচ্চাকে স্কুলে দিয়ে আসা এসব কাজ সেরে চলে আসেন অফিসে। কিন্তু ঘণ্টা দুই কাজ করার পরই শুরু হয় তীব্র মাথাব্যথা। এ সমস্যা একেবারে নিয়মিত হয়ে গেছে তার। অবশ্য এমন সমস্যা শুধু সামিনারই নয়। কর্মজীবী নারীদের বেশিরভাগই এ সমস্যা নিয়ে হরহামেশা চিকিৎসকের শরণাপন্ন হয়।
বুধবার, ২২ মে ২০১৩
সাদামনের পেশাজীবি নার্স ও সেবিকা দিবস
আফরোজা সুলতানা
শুভ্র বা সাদা শান্তির প্রতীক। জাতীয়, আন্তর্জাতিক ও ধর্মীয়ভাবে সাদা রঙের গুরুত্ব রয়েছে যথেষ্ট। রঙে সাদা, পোশাকে সাদা, মনে সাদা, মানে সাদা, সবকিছুতে সাদা। সাদা আর সাদায় যেন একাকার মহৎ এ ‘নার্সিং’ পেশা। এ পেশায় আসতে হলে অবশ্যই সেবামনস্ক হতে হয়। হয়তো বা সাদামনের মানুষ বলে শান্তির রঙ সাদা ইউনিফর্মের নার্স পেশাকে গ্রহণ করে সমাজের কিছু আপনজন।
More Articles...
Page 1 of 2
<< Start < Prev 1 2 Next > End >>


