জেলা-উপজেলা-গ্রাম
চন্দনাইশ
ব্রিজটি হলে হাছনডন্ডীবাসীর কষ্টের অবসান হতো
উপজেলার সাতবাড়ীয়ার পশ্চিম হাছনদন্ডী দক্ষিণ পাড়া এলাকার নাশির খালে (ভরা শঙ্খ)’র উপর একটি ব্রিজ বদলে দিতে পারে এ এলাকার জনগণের ভাগ্য। সরজমিনে দেখা যায়, সাতবাড়ীয়ার পশ্চিম হাছনদন্ডী দক্ষিণ পাড়া ভরা শঙ্খের উপর একটি ব্রিজ বা কালভার্ট না হওয়ায় এলাকার জনগণের দুর্ভোগের যেন শেষ নেই। জনগণের চলাচলের জন্য ব্রিজের পরিবর্তে বাঁশের সাঁকো ব্যবহার করে তাদের চলাচল অব্যাহত রেখেছে।
নানামুখী সমস্যায় ঈদগাঁও উচ্চ বিদ্যালয়
এস. এম. তারেক, ঈদগাঁওকক্সবাজার জেলার ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বিদ্যাপীঠ ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়। ১৯৪৬ সালে প্রতিষ্ঠার পর থেকে অদ্যবধি বিদ্যালয়টি বৃহত্তর ঈদগাঁও তথা পুরো কক্সবাজারে জ্ঞানের আলো প্রজ্জ্বলন করে আসছে। ৯০’র দশক পর্যন্ত বৃহত্তর ঈদগাঁওতে এটিই ছিল একমাত্র উচ্চ শিক্ষার পাদপীঠ। প্রাথমিক অবস্থায় টিন সেট ঘর দিয়েই বিদ্যালয়ের কার্যক্রম শুরু করে তৎকালীন বিদ্যালয় কর্তৃপক্ষ।
চরম ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা
সমস্যার আবর্তে ইসলামপুর গাইন্দ্যা বাজার
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ইসলামপুর গাইন্দ্যা বাজারটিতে বর্তমান নানারকম সমস্যায় জর্জরিত অবস্থা থাকলেও দেখার কেউ নেই বললেই চলে। ১৯৯৩/৯৪ সনে ইসলামপুর গাইন্দ্যা বাজারটি স্থাপিত হয়।জানা যায়, উপজেলার মধ্যে মোট তিনটি বাজার অবস্থিত। এর মধ্যে বাঙ্গালহালিয়া বাজার (মঙ্গলবার), রাজস্থলী বাজার (বুধবার) এবং ইসলামপুর গাইন্দ্যা বাজার (শুক্রবার) বসে। তিনটি বাজারের মধ্যে ইসলামপুর গাইন্দ্যা বাজারটি সপ্তাহের শেষ দিন বসায় ক্রেতা ও বিক্রেতাদের ব্যাপক ভিড় হয়। সপ্তাহের বাজার করতে পারেন ক্রেতা-বিক্রেতারা। অন্যদিকে কৃষকরা তাদের জমির উৎপাদিত ফসলগুলো বাজারে নিয়ে আসার সুযোগ পান।
সাতকানিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নিজস্ব সংবাদদাতা, সাতকানিয়াসাতকানিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতের নাম আবদুর রহিম (২৬)। সে উপজেলার সাতকানিয়া ইউনিয়নের বারোদোনা গ্রামের দোভাষী পাড়ার জনৈক আবদুর রশীদের ছেলে।গত শনিবার মধ্য রাতে তার নিজ বাড়ির কাছাকাছি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া থানা সূত্রে জানা যায়,
খিতাপচর শেখ রাসেল স্মৃতি সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বোয়ালখালী খিতাপচর শেখ রাসেল স্মৃতি সংসদের এক কর্মী সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন সাধারণ সম্পাদক আবুল মুনচুরের সভাপতিত্বে সংসদের অস্থায়ী কার্যালয়ে গত ১০ মে অনুষ্ঠিত হয়।মো. মনিরুল ইসলামের পরিচালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন থানা আওয়ামী লীগ নেতা মো. মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খিতাপচর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, যুগ্ম-সম্পাদক মোস্তাফিজুর রহমান,হাটহাজারী
মারাত্মক বির্পযয়ের আশঙ্কা স্থাপনা নির্মাণে নিয়ম নীতির কোন বালাই নেই
হাটহাজারীর বিভিন্ন স্থানে স্থায়ী পাকা স্থপনা নির্মাণে কোন নিয়ম নীতির তোয়াক্ক করা হচ্ছে না ।এতে করে যেকোন সময় মারাত্মক বিপর্যয়ের আশংকা প্রকাশ করা হচ্ছে । সাম্প্রতিক সময়ে সাভার সহ বিভিন্ন স্থানে বির্পযয় দেখে স্থানীয় জনগন শংকিত হয়ে পড়েছে । ফলে এখন প্রয়োজন হযে পড়েছে অবৈধ ও ঝুঁকিপূর্ন স্থাপনা সনাক্তকরণের।জানা যায় উপজেলার আওতাধীন ১৫ টি ইউনিয়ন রয়েছে । এসব ইউনিয়নের মধ্যে ৩ নং মির্জাপুর ইউনিয়নের সর্ব উত্তরের সীমানা পর্যন্ত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন । চ.উ.ক. এর আওতাধীন এলাকায় যেকোন পাকা স্থাপনা ,বহুতল ভবন ও স্থায়ী স্থপনা নির্মাণে চউক এর অনুমোদন নেওয়া বাধ্যতামূলক ।
নির্যাতন ও গণগ্রেপ্তার করে আন্দোলন দমাতে যাবে না : এনাম
পটিয়ার ৪নং কোলাগাঁও ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা কোলাগাঁও ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক সেকান্দর হোসেন নয়নের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক মুহাম্মদ ইকবালের সঞ্চালনায় গত ১৭ মে কৈয়গ্রামস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ মুহাম্মদ এনামুল হক এনাম।বিলাইছড়ি
মিশ্র ফলজ বাগান সৃজনে স্বপনের কৃতিত্ব
জসীম উদ্দিন তালুকদার, বিলাইছড়ি
কাউখালী উপজেলা পরিষদের আট পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
নিজস্ব সংবাদদাতা,কাউখালীরাঙ্গামাটির কাউখালী উপজেলা পরিষদের পক্ষ থেকে সাভারের রানা প্লাজায় নিহত, ঘূর্ণিঝড় ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সম্প্রতি কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পঁয়ত্রিশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।এর মধ্যে সাভারের রানা প্লাজায় ধসের ১৬ তম দিনে লাশ শণাক্ত হওয়া কাউখালীর জরিনা খাতুনের পরিবারকে ৫ হাজার,৭ মে কলমপতি ইউনিয়নের ডাবুন্যাছড়া এলাকায় ঘূর্ণিঝড়ে বসতবাড়ি ক্ষতিগ্রস্ত মো. বশর, বিবি জয়নাব, হনুফা বেগম, মো. রাশেদ, নিংচাইপ্রু মারমা ও পাইমাচিং মারমাকে ২৪ হাজার টাকার চেক প্রদান করা হয়।
সাতকানিয়ায় কোয়ান্টাম
ফাউন্ডেশনের ফ্রি খৎনা
ক্যাম্প অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদদাতা, সাতকানিয়া
কোয়ান্টাম ফাউন্ডেশন সাতকানিয়া সেলের উদ্যেগে এক ফ্রি খৎনা ক্যাম্প গত শনিবার সাতকানিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পে সাতকানিয়া সেলের পরিচালক সমাজ সেবক হাজি সৈয়দ কবিরের পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন সেলের সদস্য অধ্যাপক ফখরুল ইসলাম, বীমা কর্মকর্তা মোস্তাক আহমদ, ব্যবসায়ী আলী আহমদ সওদাগর, মো. নুরুদ্দিন, মো. গিয়াস উদ্দিন, হাবিবুর রহমান, আহমদ হোসেন, মো. ইয়াছিন, মো. মহিউদ্দিন ও লিটন কান্তি মল্লিক।ডা. ওসমান গণি ও ডা. আবু তাহেরের নেতৃত্বে ৫ জন চিকিৎসক গরিব ও অনাথ পরিবারের ১৫১ জন শিশুকে ফ্রি-খৎনা করেন। সাথে ঔষুধ ও কাপড়-চোপড়ও ফ্রি প্রদান করা হয়।
বিনামূল্যে সেবার ঘোষণা তিনমাসের সেলাই প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা চকরিয়ায়
নিজস্ব সংবাদদাতা, চকরিয়া-পেকুয়াঃকলেজ ছাত্রী রোকসানা পারভীন, জুলেখা, মাদ্রাসা ছাত্রী মাছুমা, গৃহবধূ খালেদা ইয়াছমিন ও বিধবা রেনোসহ ২৪ জন মহিলা দৃঢ় কন্ঠে ঘোষণা দিয়েছেন বছরের দু্ই ঈদে তাদের পাড়ার এতিম ও গরীব পরিবারগুলোকে বিনা পারিশ্রমিকে জামা-কাপড় সেলাই করে দেবেন। নিজেদের পূঁজি থাকলে কাপড়সহ জামা সেলাই করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন অসহায় নারী-পুরুষের প্রতি। তিনমাস একনাগাড়ে প্রশিক্ষণ শেষে বিদায় সম্বর্ধনায় এই অভিব্যক্তি প্রকাশ করেছেন তারা।
আবুজর গিফারী ইসলামী সংগঠনের নির্বাচন সম্পন্ন ঈদগাঁওয়ে
সদর উপজেলার ঈদগাঁওয়ের ইসলামাবাদ ইউনিয়নের বৃহত্তর খোদাইবাড়ি হযরত আবুজর গিফারী (রা.) ইসলামী সংগঠনের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ১৭ মে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উপদেষ্টা মাস্টার বেদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির ছিলেন মাওলানা মোহাম্মদ আবদুর রহমান আযাদ। সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা মাস্টার ফরিদুল আলম, সাবেক সভাপতি হাফেজ মোবারক ও রুহুল আমিন।সুন্নী মহাসমাবেশের প্রস্ত্ততি সভা বোয়ালখালীতে
আগামী ২৫ মে ঢাকায় অনুষ্ঠিতব্য সুন্নী মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত পোপাদিয়া শাখার উদ্যোগে গত ১৫ মে ইউপি পরিষদ সংলগ্ন এবাদত খানায় মৌলানা জসিম উদ্দীনের সভাপতিত্বে প্রস্ত্ততি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বোয়ালখালী উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক নুরুল ইসলাম চৌধুরী মুন্সী। বক্তব্য রাখেন এম কমরুদ্দীন, এস.এ জলিল, এস ফখরুদ্দীন, এস.এম. মোদ্দাচ্ছের, এম.এ. হামিদ, এম. মামুন মুসলিম, এস.এম. ফোরকান, এস.এ মোমেন, রোকন উদ্দীন, এম.কে.এম জাহাঙ্গীর, শামসুল হক বাবুল প্রমুখ। -বিজ্ঞপ্তি
রাউজান উত্তরসর্তায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচি সম্পন্ন
রাউজান উত্তরসর্তা সমিতি (রাউস), চট্টগ্রামের উদ্যোগে গত ১৭ মে দিনব্যাপী রাউজান উত্তরসর্তা দরগাহ উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে এলাকার অসহায়, হতদরিদ্র, এতিম, অনাথ লোকদের মাঝে সমিতির ব্যবস্থাপনায় হাজার হাজার লোকদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচী সম্পন্ন হয়েছে। এ সময় এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তরা বলেন সমাজের উচ্চ শ্রেণীর লোকজন যদি একটু সহনশীল ও মানুষের কল্যাণে এগিয়ে আসে তাহলে সমাজে আজকের পরিস্থিতি সৃষ্টি হতো না।রাঙ্গুনিয়ায় বিদর্শন ভাবনা বুদ্ধপূর্ণিমা ও স্মৃতিবৃত্তি চিকিৎসা সেবা উদযাপন
অন্তদীপ ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টোর রাঙ্গুনীয়ার উদ্যোগে ১০ দিনব্যাপী বিদর্শন ভারনা অনুশীলন, বুদ্ধপূর্ণিমা উদযাপন অনুষ্ঠান গত ১৭ মে থেকে সেন্টার মিলনায়তনে শুরু হয়েছে। ২৫ মে ভাবনা সমাপনী দিনে স্থিতিবৃত্তি ও চিকিৎসা সেবা অনুষ্ঠিত হবে।ঃরাঙ্গুনীয়ায় সেন্টারের প্রতিষ্ঠাতা বিদর্শনাচার্য শাসনপ্রিয় মহাথেরর পরিচালনায় এবং পটিয়ার সেবাসদনের ভিক্ষু বিদর্শনাচার্য ভদন্ত বিশ্বমিত্র ও রাঙ্গুনীয়ার সোনারগাঁও শান্তিনিকেতন বিহারের অধ্যক্ষ অনুষ্ঠানে উপস্থিত থাকতে সকলের প্রতি সেন্টারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। -প্রেস বিজ্ঞপ্তি



