চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২০ জুন ১৩ । ৬ আষাঢ়  ১৪২০ বঙ্গাব্দ । ১০ শাবান  ১৪৩৪ হিজরি। Thursday, 20 June 2013

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১২

বিমানের এমডি পদের সংক্ষিপ্ত তালিকার নয় জনই বিদেশি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে আবেদন পড়া ৪২ জনের মধ্য থেকে নয় জনের সংক্ষিপ্ত তালিকা করেছে কর্তৃপক্ষ। তালিকার সবাই বিদেশি। দেশের কাউকে এই তালিকায় রাখা হয়নি।-বাংলানিউজ
সূত্র জানায়, ৪২ জন আবেদনকারীর মধ্যে নয় জন ছিলেন বিদেশি। এদের প্রত্যেককেই সাক্ষাৎকারের জন্য ডাকা হচ্ছে। তালিকায় স্থান পাননি ৩৩ জন বাংলাদেশির কেউই। বিমান সচিব ও বিমানের পরিচালনা পর্ষদের সদস্য আতাহারম্নল ইসলামকে প্রধান করে গঠিত কমিটি এই তালিকা করেছে। কমিটি কোনো ধরনের বাছ-বিচার না করে এই নয় জনের সবাইকে সংক্ষিপ্ত তালিকায় রাখা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।এই নয় জনের মধ্য থেকে একজনকে সাক্ষাৎকারের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চূড়ান্ত করা হবে। তবে এ মাসের মধ্যে সাক্ষাৎকারের জন্য কাউকে ডাকার সম্ভাবনা নেই। এই পদে আবেদন করেছিলেন বিমানের সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন শেখ নাসিরউদ্দিন আহমেদও। বিমান সংশ্লিষ্টরা বলছেন, ক্যাপ্টেন নাসির যাতে কোনোভাবেই বিমানের এমডি না হতে পারেন সেজন্য দেশীয় কাউকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়নি। বিমানের একজন সাবেক পরিচালক নাম না প্রকাশের শর্তে বলেন, দেশে কি যোগ্য কোনো বিমান চলাচল বিশেষজ্ঞ নেই, যিনি অন্তত সংক্ষিপ্ত তালিকায় থাকতে পারেন। আসলে বুঝতে পারছি না এটি আমাদের দুর্ভাগ্য নাকি নিয়তি। দেশীয় কাউকে সাক্ষাৎকারের তালিকায় না রাখা প্রসঙ্গে বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জাকীউল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মমত্মব্য করতে চাননি।  গত ২৬ জুন আদালতের এক রায়ের মাধ্যমে তড়িঘড়ি করে সরিয়ে দেওয়া ক্যাপ্টেন শেখ নাসিরউদ্দিনকে। ২০১০ সালের ৯ সেপ্টেম্বর বিমান কর্তৃপক্ষ এক প্রশাসনিক আদেশ জারি করে ছয়জন বৈমানিকের চাকরির বয়স ৫ বছর বাড়িয়ে ৫৭ থেকে ৬২ বছর করা হয়। অধিকাংশ বৈমানিক এই আদেশের বিপক্ষে অবস্থান নেন এবং আন্দোলনে নামেন। এরপর বিষয়টি আদালতে পর্যমত্ম গড়ায়। এর আগে গত ২২ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দেওয়া হয় এয়ারলাইন্সের পরিকল্পনা পরিচালক ক্যাপ্টেন শেখ নাসিরউদ্দিন আহমেদকে। দেশের চারটি জাতীয় দৈনিকে গত ২৪ মে বিমানের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়।আগ্রহী দেশি-বিদেশি প্রার্থীদেরকে জীবন বৃত্তামত্ম ও ছবিসহ ৩০ জুনের মধ্যে বিমানের প্রধান কার্যালয়ের ঠিকানায় আবেদন করতে বলা হয়। বিগত ২০ এপ্রিলে পরিচালনা পর্ষদ সভায় বিমান এই ব্যবস্থাপনা পরিচালক পদে দরখাসত্ম আবেদন করার সিদ্ধামত্ম নেয়। ওই সভার সিদ্ধামত্ম নিয়ে বিতর্ক উঠেছিল। অভিযোগ ছিল, সভার সিদ্ধামত্ম ছাড়াই বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ তৎকালীন ব্যবস্থাপনা পরিচালককে না জানিয়ে এ কাজ করেছিলেন। অভিযোগ উঠেছে বিমানের চেয়ারম্যান জামালউদ্দিন আহমেদ একচ্ছত্র ক্ষমতা ও প্রভাব বলয় ব্যবহার করে এককভাবে সবকিছু করছেন। এরই অংশ হিসেবে তিনি কাউকে জানিয়ে নিজেই সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়ার সিদ্ধামত্ম দিয়েছেন। ঠিক একইভাবে নিজের সুবিধার জন্যই বিদেশি সিইও নিয়োগ দেওয়া হচ্ছে। এমডি পদে আবেদনের জন্য এভিয়েশন বিষয়ে ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন লোক চাওয়া হয়। এর মধ্যে কোনো এয়ারলাইন্সে সিনিয়র ব্যবস্থাপনা পদে কমপক্ষে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। তবে  অতি দক্ষ বিশেষ ক্ষেত্রে প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা বিবেচনা নাও করা হতে পারে।

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড