চট্টগ্রাম, বুধবার,২২ মে ১৩ । ৮ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ১১ রজব ১৪৩৪ হিজরি। Wednesday,22 May 13

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১২

জলবায়ু তহবিলের ৪০ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে ৫টি প্রকল্প অনুমোদন দিয়েছে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টি বোর্ড। বৃহস্পতিবার বিকেলে পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদের সভাপতিত্বে মন্ত্রণালয়ে ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এ সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।-বাংলানিউজসভায় আরো উপস্থিত ছিলেন- কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম এবং পিকেএসএফ’র চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান।অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ঘূর্ণিঝড় প্রতিরোধে ১৫ কোটি ৬৩ লাখ টাকার ‘এনহেন্সিং দ্য ক্যাপাসিটি অব সিপিপি ভলেনটিয়ারস অ্যান্ড কোস্টাল ফিশারম্যান টু কপ উইথ ক্লাইমেট চেঞ্জ’ প্রকল্প। এ প্রকল্পটির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় ৭ কোটি ৯ লাখ টাকায় ‘জলবায়ু পরিবর্তনের সাথে সংশিস্নষ্ট জনসাধারণের অভিযোজনের জন্য পতেঙ্গা সমুদ্র সৈকতে ভৌত অবকাঠামো সংস্কার ও নির্মাণ প্রকল্প’।       বাউফল পৌরসভার আওতায় ৪ কোটি ৯৯ লাখ ৯৭ হাজার টাকায় ‘জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলার জন্য বাউফল পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়ন প্রকল্প’। চাঁদপুর পৌরসভার আওতায় ১০ কোটি টাকায় ‘প্রোটেকশন অব চাঁদপুর পৌরসভা ফ্রম রিভার ব্যাংক এরোসন অ্যান্ড ওয়াটার লগিং’ প্রকল্প। এবং পাবনার সুজানগর পৌরসভার আওতায় ২ কোটি ২৮ লাখ টাকায় স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট টু কপ উইথ অ্যাভার্স ইমপ্যাক্ট অব ক্লাইমেট চেঞ্জ ইন সুজানগর পৌরসভা’ প্রকল্প।

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড