
চট্টগ্রামের অহংকার : গ্রামীণফোন
ও দৈনিক পূর্বকোণের উদ্যোগ
সেরা ১৫ ব্যক্তিত্বকে দেয়া হবে সম্মাননা
পর্বত, নদী ও সাগরবেষ্টিত চট্টগ্রাম একটি প্রাচীন ভূখ । অফুরন্ত প্রাকৃতিক সম্পদে ভরপুর ও সৌন্দর্যমতি চট্টগ্রাম সত্যিকার অর্থেই সমৃদ্ধ ও নয়নাভিরাম অঞ্চল। সেই প্রাচীনকালে পর্তুগীজ বণিকেরা একে ‘চড়ৎঃব এৎধহফড়হ বা বৃহত্তম সমুদ্র বন্দর বলে আখ্যায়িত করেছিল। বহু জাতি, ধর্ম ও বর্ণের সংমিশ্রণে এর সামাজিক-সাংস্কৃতিক বৈশিষ্ট্য একে নানামাত্রিক বৈচিত্র্য দিয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক অগ্রগতিতে চট্টগ্রামের রয়েছে বিরাট অবদান। জাতির ভাবমূর্তি বিশ্বের কাছে তুলে ধরাসহ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং উন্নয়নের ব্যাপক সুযোগ তৈরিতেও চট্টগ্রাম অগ্রণী। চট্টগ্রামের মানুষের ব্যবসা-মনস্কতা (সওদাগরী), বর্ণিল সাংস্কৃতিক ঐতিহ্য, আন্তর্জাতিক বাণিজ্য, যোগাযোগ ও ভূ-কেন্দ্রিক তাৎপর্য মিলিয়ে দেশের গৌরব ও মর্যাদা বৃদ্ধিতে চট্টগ্রাম একটি বড় ভূমিকা পালন করছে।চট্টগ্রামের মানুষের উদ্যোগী-মানস চর্চার কারণেই এ অঞ্চলের মর্যাদা ও গৌরব ক্রমশই প্রশস্ত হয়েছে এবং উর্বরতা লাভ করেছে। সর্বোপরি চট্টগ্রামে এমন কিছু ক্ষণজন্মা মানুষ জন্ম নিয়েছেন; যারা তাদের উদ্ভাবনী চিন্তা, কঠোর শ্রম, সফল উদ্যোগের মধ্য দিয়ে ‘চাটগাঁ’র গৌরব বৃদ্ধিতে অসামান্য ভূমিকা রেখেছেন। চট্টগ্রামের এসব বরেণ্য ব্যক্তি শিক্ষা, বাণিজ্য, ব্যবসা, স্বাস্থ্য, ঔষধ, উন্নয়ন, খেলাধুলা, সংস্কৃতি, বিপ্লব, মুক্তিযুদ্ধ এবং যোগাযোগের ক্ষেত্রে তাদের কর্মদক্ষতা ও সময় দিয়েছেন বলেই সর্বক্ষেত্রে আজ চট্টগ্রাম এগিয়ে। এদের আন্তরিক কর্ম-উদ্যমের ফলেই উন্নয়নের পাশাপাশি সামাজিক মূল্যবোধ বৃদ্ধিতে চট্টগ্রামের সঙ্গে গোটা জাতির গৌরবও বৃদ্ধি পেয়েছে। এসব ব্যক্তি-উদ্যোক্তার পাশাপাশি এখানকার বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানও এ অঞ্চলের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে চট্টগ্রামের অগ্রগতি ধরে রাখা কিংবা অঞ্চলের সার্বিক উন্নতির জন্য কাজ করার ব্যাপক সুযোগ তৈরি করেছে। সাম্প্রতিকালেও উন্নয়নের পথে গতি সঞ্চার করতে ব্যক্তি-উদ্যোগ ও সংগঠন/প্রতিষ্ঠানগুলো বড় ভূমিকা নিচ্ছে। এসব সংগঠনের বাণিজ্যিক, সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ গ্রহণ অথবা চর্চার ফলেই চট্টগ্রামের একটি নতুন অবয়ব তৈরি হচ্ছে। চট্টগ্রামকে আজকের উজ্জ্বল ও গৌরবময় অবস্থানে পৌঁছে দিতে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান সাম্প্রতিককালে বিশেষ অবদান রেখেছে তাদের সম্মান জানানোর সময় এসেছে। তাই দেশসেরা মোবাইল অপারেটর গ্রামীণফোন লিমিটেড ও চট্টগ্রামের সেরা আঞ্চলিক দৈনিক পূর্বকোণ যৌথভাবে এসব গৌরবময় ব্যক্তি ও প্রতিষ্ঠানের কৃতিত্বকে স্বীকৃতি জানাতে ‘চট্টগ্রামের অহংকার’ নামে একটি সম্মাননা প্রদান করতে যাচ্ছে। প্রথম পর্যায়ে ১০০ গুরুত্বপূর্ণ ব্যক্তির একটি তালিকা ও তাদের জীবন-বৃত্তান্ত প্রকাশ করা হবে। এরপর চট্টগ্রামের বিভিন্ন ক্ষেত্রে সম্মানিত ব্যক্তি ও বুদ্ধিজীবীদের নিয়ে একটি জুরি বোর্ড গঠন করা হবে এবং বিশেষ মাপকাঠির ভিত্তিতে তারা সেরা ১৫ ব্যক্তিত্বকে নির্বাচন করবেন। পরে, গ্রামীণফোন একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এদের সংবর্ধিত করবে ও তাদের সম্মাননা প্রদান করা হবে। চট্টগ্রামের অগ্রণী ব্যবসায়ী, সমাজকর্মী, রাজনীতিবিদ, ক্রীড়া ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মী, শিল্পউদ্যোক্তাসহ অন্যান্য ক্ষেত্রে যারা অনন্য ভূমিকা রেখেছেন তারা যাতে নির্বাচিত হন, গ্রামীণফোন ও পূর্বকোণ এক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেবে।-বিজ্ঞপ্তি
| < Prev | Next > |
|---|



