তৃতীয় দিনে কর আদায় ৫১ লাখ ৫৯ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক : আয়কর মেলায় তৃতীয় দিনে গতকাল মঙ্গলবার চট্টগ্রামে কর আদায় হয়েছে ৫১ লাখ ৫৯ হাজার টাকা। এ নিয়ে গত তিন দিনে কর আদায় হলো ১ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ৮শ টাকা।নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনাসিয়ামে তৃতীয়বারের মতো সপ্তাহব্যাপী আয়কর মেলা গত রোববার থেকে শুরু হয়েছে।
আগামী শনিবার পর্যন্ত এই মেলা চলবে।মেলার আয়োজক সূত্র জানায়, গতকাল ৩৪১ জন নতুন করদাতার নিবন্ধন হয়েছে। আয়কর বিবরণী (রিটার্ন) জমা দিয়েছেন ১০৮১ জন। এর বিপরীতে কর আদায় হয়েছে ৫১ লাখ ৫৯ হাজার ৩১ টাকা।এদিকে গত তিনদিনে মেলায় কর কর্মকর্তাদের কাছ থেকে কর সংক্রান্ত সেবা গ্রহণ করেছেন ১২ হাজার ৭৭৩ জন। এছাড়া ১২৭ করদাতা ই- পেমেন্টের মাধ্যমে করের ৪ লাখ ৩৬ হাজার ১২০ টাকা পরিশোধ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। উল্লেখ্য, মেলা প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যমত্ম চলছে। নতুন-পুরোনো করদাতার রিটার্ন গ্রহণ, আয়কর রিটার্ন ও টিআইএন ফরম পূরণ সম্পর্কে পরামর্শ, নতুন করাদতাদের টিআইএন, পুরোনোদের রিটার্নের প্রাপ্তি স্বীকারসহ কর প্রদানে সব ধরণের সেবা দেওয়া হচ্ছে আয়কর মেলায়।
| < Prev | Next > |
|---|



