চট্টগ্রাম, শনিবার,২৫ মে ১৩ । ১১ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ১৪ রজব ১৪৩৪ হিজরি। Saturday,25 May 13

 

Banner
Banner
Banner

সর্বাধিক পঠিত সংবাদ  

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১২

ভ্রাম্যমাণ আদালত চার মিনি চাইনিজ রেঁস্তোরাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : নগরীর মোমিন রোড এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রি করায় ৪টি চাইনিজ রেস্টুরেন্টকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নেতৃত্বে বিএসটিআই আইনে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উপ-পরিচালক এস এম ইসহাক আলী আলী জানান, ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে বিশুদ্ধ খাদ্য আইনের বিভিন্ন ধারায় চারটি চাইনিজ রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।তিনি বলেন, মোমিন রোডের সিলভার সিটি মিনি চাইনিজ, মনজিনিস  মিনি চাইনিজ এবং জামাল খান সড়কের সিনোসিপ মিনি চাইনিজকে ৫ হাজার টাকা  করে জরিমানা করা হয়। এছাড়া, জামাল খান এলাকায় ফুড প্যালেস মিনি চাইনিজ নামে একটি রেস্টুরেন্টকে একই অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ইসহাক আলী।

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড