শুক্রবার, ০৭ সেপ্টেম্বর ২০১২
৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষা ৭ অক্টোবর থেকে
৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ৭ অক্টোবর রোববার থেকে শুরম্ন হবে। বুধবার পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়ছে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট কেন্দ্রে একযাগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র এবং বিসত্মারিত সময়সূচি পরবর্তীতে দৈনিক পত্রিকা ও পিএসসি’র ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।উলেস্নখ্য, গত ১ জুন ৩৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।- বাংলানিউজ
| < Prev | Next > |
|---|



