চট্টগ্রাম, রবিবার,১৯ মে ১৩ । ৫ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ০৮ রজব ১৪৩৪ হিজরি। Sunday,19 May 13

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

শুক্রবার, ০৭ সেপ্টেম্বর ২০১২

ডেসটিনির আজাদ কারাগারে

অর্থ পাচারের এক মামলায় ডেসটিনি ২০০০ এর পরিচালক আবুল কালাম আজাদ ওরফে ম্যাক আজাদের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। জামিন ও পুলিশ হেফজতের আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার মহানগর হাকিম ইসমাইল হোসেন এই আদেশ দেন। পুলিশ হেফজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদনও খারিজ করে দেন বিচারক। গত ৩১ জুলাই আবুল কালাম আজাদসহ ডেসটিনির ২২ কর্মকর্তার বিরম্নদ্ধে ১১শ ৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় মামলা করা হয়।- বিডিনিউজ
দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউশন কর্মকর্তা আব্দুর রশিদ জানান,  গত ২৮ আগস্ট পুলিশ আজাদকে আদালতে হাজির করার পর দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মোজাহার আলী সরদার ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন করেন।কিন্তু মামলার নথি ও প্রয়োজনীয় কাগজপত্র অন্য আদালতে থাকায় সেদিন শুনানি না করে আজাদকে কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার তাকে আবারো আদালতে হাজির করার পর আইনজীবীরা আজাদের জামিনের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম ইসমাইল হোসেন দুটি আবেদনই নাকচ করে দেন।

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড