শনিবার, ১৮ অগাষ্ট ২০১২
জুমাতুল বিদার নামাজ আদায়
নিজস্ব প্রতিবেদক : দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে গতকাল চট্টগ্রামসহ দেশের সকল মসজিদে জুমাতুল বিদার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানগণ। রমজান মাসের শেষ শুক্রুবারে পালিত হয় জুমাতুল বিদা। রহমত মাগফিরাত ও নাজাতের মাস রমজানকে বিশেষ খুতবার মাধ্যমে বিদায় জানানো হয়েছে।
মসজিদে মসজিদে মহান আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা করে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। জুমাতুল বিদায় সব বয়সের সকল শ্রেণীর মুসলমানগণ অংশ গ্রহন করে পরম করুনাময়ের কাছে রহমত ও নাজাত কামনা করেন।
| < Prev | Next > |
|---|



