চট্টগ্রাম, রবিবার,১৯ মে ১৩ । ৫ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ০৮ রজব ১৪৩৪ হিজরি। Sunday,19 May 13

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

শনিবার, ১৮ অগাষ্ট ২০১২

জিয়া পরিষদের ইফতারে আসলাম চৌধুরী
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার
ব্যবস্থা পুনর্বহাল করতে হবে

জিয়া পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা কমিটির উদ্যোগে নগরীর জিইসি এলাকায় কে স্কয়ারে আয়োজিত ইফতার পার্টি ও আলোচনা সভা সাবেক উপাচার্য ড. ইনামূল হকের সভাপতিত্বে প্রধান অতিথির ভাষণে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও উত্তর জেলা বি.এন.পি’র সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে হবে। তিনি এ জন্য সুশীল সমাজসহ সর্বশ্রেণীর জনগণকে জোরদার আন্দোলন গড়ে তোলার আহবান জানান। জিয়া পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক এড. আবু তাহের ও জেলা যুবদলের সহ-সভাপতি হাসান মোহাম্মদ জসীমের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় সদস্য প্রফেসর এম.ডি.এম. কামাল উদ্দিন, সুপ্রিম কোর্ট বার কাউন্সিল সদস্য এড. কবির চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক হাসান মাহমুদ, অধ্যাপক সিদ্দিক আহমেদ, অধ্যাপক মোজ্জাফর আহমেদ, এড. দেলোয়ার হোসেন, জাহেদুল আলম কচি, উত্তর জেলা বিএনপি’র সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ, এম.এ হালিম, আলহাজ সালাউদ্দিন, রফিক বিন চৌধুরী, মির্জা আকবর, অধ্যাপক ইউনুছ চৌধুরী, চাকসুর ভিপি ও উত্তরজেলা বিএনপির সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন, এস.এ সবুর, আনোয়ার হোসেন, নুরুল আমিন, উদয় কুসুম বড়ুয়া, আজম খান, দিদারুল ইসলাম মাহাম্মদ, আবদুল আওয়াল, হাজী কাসেম, সেকান্দর চৌধুরী, অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, এহসান চেয়ারম্যান, এড. এনামুল হক, এড.নুরুল ইসলাম, প্রফেসর শহীদুলাহ, ইউনুছ চৌধুরী, ইয়াছিন চৌধুরী লিটন, হাসান হামামুদ জসীম, সোলায়মান মঞ্জু, আধ্যাপক কুতুব উদ্দিন, নবাব মিয়া চেয়ারম্যান, জাকের হোসেন, জাহাঙ্গীর হেলালী, মো. সিদ্দিক, আবু জাফর চৌধুরী, মাহাবুব ছাফা, সাহাবউদ্দিন, সালাম মিন্টু, ইদ্রিস, রেজাউল করিম রনি, জাহেদ আলী, ইয়াহিয়া জিয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী আরো বলেন, শহীদ জিয়া স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব ছাড়াও একটি আধুনিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। জিয়া পরিষদ জাতীয়তাবাদী শক্তিকে সঙ্গে নিয়ে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। প্রধান অতিথি মাহে রমজানের সিয়াম সাধনার ও ঈমানী বলে বলিয়ান হয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুন:প্রবর্তন, স্বেরাচার মুক্ত ইসলামী মূল্যবোধ সম্পন্ন সমৃদ্ধ গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়ার আন্দোলন যোগ দেওয়ার জন্য সর্বশ্রেণীর জনগণের প্রতি আহবান জানান। -বিজ্ঞপ্তির

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড