শনিবার, ১৮ অগাষ্ট ২০১২
১০ দিনেও আসামি গ্রেপ্তার নেই
চাকুরীর নামে নেয়া টাকা ফেরত
চাওয়ায় এক নারীকে এসিড নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক: চাকুরী দেয়ার নামে নেয়া ৪০ হাজার টাকা ফেরত চাওয়ায় এক নারীকে এসিডে ঝলসে দিয়েছে ওই ব্যক্তি তার সহযোগিরা। এ ঘটনায় ডবলমুরিং থানায় ৭ জনকে আসামি করে মামলা দায়েরের ১০ দিনেও কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ওই নারির নাম রেজিয়া বেগম (২৫)। তিনি খুলশী থানাধীন পাহাড়তলী রেলওয়ে স্কুলের পাশ্বস্থ সাহাব উদ্দিনের স্ত্রী। ঘটনাটি ঘটেছে আগ্রাবাদ চৌমুহনী এলাকায়। মামলার বিবরণে জানা যায়, রেজিয়া বেগমকে এক ব্যক্তি,
চমেক হাসপাতালে আয়ার চাকুরী দেয়ার প্রলোভন দেয়। সে বলেছে এজন্য ৪০ হাজার টাকা ঘুষ দিতে হবে। তিনি ওই ব্যক্তিকে ৪০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু আজ কাল করতে করতে ৪ মাস অতিবাহিত হওয়ার পরও চাকুরী না হওয়ায় তিনি টাকা ফেরত চান। না দিলে আইনগত পদক্ষেপ নেয়ার হুমকি দেন। এরি মধ্যে গত ১ আগস্ট ওই নারি তার স্বামীর কাছ থেকে ঘর ভাড়ার টাকবা আনার জন্য কদমতলী বাস স্ট্যান্ডে যান। তার স্বামীকে না পেয়ে রাত ৮টায় বাসায় ফেরার পথে কদমতলী রাস্তার মোড়ে এলে তিনি টাকা প্রদানকারি ব্যক্তিসহ ৭/৮ জন লোককে দেখতে পান। এসময় তিনি তার কাছে টাকা দাবি করলে তার সাথে কথা কাটাকাটি হয়। রাত সাড়ে ৮টার দিকে একটি ট্যাক্সিতে জোর করে তুলে ফেলেন। তারা তার মুখ চেপে ধরে। এ ৮ জন লোক দু’টি ট্যক্সিতে উঠে। তাকে বহনকারি ট্যাক্সিটি পাঠানটুলি এলাকায় পৌঁছলে ওই ব্যক্তি তার শরীরে এসিড নিক্ষেপ করে। এতে তার বাম পা ঝলসে যায়। আহত অবচস্থায় তাকে রাস্তায় ফেলে দিলে তার চীৎকারে লোকজন এগিযে আসে। এরপর তিনি ট্যাক্সিযোগে বাসায় আসেন এবং তার ছেলেসহ চমেক হাসপাতালে যান। সেখানে তিনি ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি হন।জানা যায়, ঘটনার ১৬ দিন এবং মামলার ১০ দিন পরও পুলিশ কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আসামিরা প্রকাশ্যে ঘুরছে বলে রেজিয়া বেগম অভিযোগ করেছেন। তিনি জানান, তদন্তকারি কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারে কোন উদ্যোও নেননি।
| < Prev | Next > |
|---|



