চট্টগ্রাম, বৃহস্পতিবার,২৩ মে ১৩ । ৯ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ১২ রজব ১৪৩৪ হিজরি। Thursday,23 May 13

 

Banner
Banner
Banner

সর্বাধিক পঠিত সংবাদ  

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

শনিবার, ১৮ অগাষ্ট ২০১২

প্রথম দিনে সর্বকালের
রেকর্ড গড়লো
‘এক থা টাইগার’

টাইগার চুপিসারে শিকার খুঁজে বেড়ায়। একটা বড় দলের মধ্যে একটা মাত্র উপাদানকে সবসময় সে নিজের লক্ষ্যবস্ত্ত নির্ধারণ করে। যে কোনো পন্থায় সেটা তাকে বাগে আনতেই হবে! কথা হচ্ছে সালমান খান অভিনীত এক থা টাইগার ছবি প্রসঙ্গে।-এনএনবিছবির টাইগার সালমান খান তার লক্ষ্যবস্তু ঠিক রেখেছেন। বাগেও আনতে পেরেছেন। বাস্তবের টাইগারের লক্ষ্যবস্তুটা যদি হয় রেকর্ড তবে এখানেই ব্যাতিক্রম ঘটেছে। সালমান খান হন্য হয়ে রেকর্ড খোঁজেন নি, রেকর্ড নিজে এসে তার কাছে ধরা দিয়েছে। সালমান খান অভিনীত ‘এক থা টাইগার’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসের সব রেকর্ড ব্রেক করেছে। এমনকি সালমান নিজেই নিজেকে হত্যা করেছেন। নিজের করা আগের অনেকগুলো রেকর্ড তিনি ভেঙ্গে ফেলেছেন।  প্রথম দিনেই ‘এক থা টাইগার’ ব্যবসা করেছে ৩০ কোটি রূপির উপরে। ঋত্বিক রোশনের ছবি ‘অগ্নিপথ’ সালমান খানের ‘এক থা টাইগার’য়ের কাছাকাছি রেকর্ডধারী। অগ্নিপথ প্রথম দিনে আয় করেছিল ২১.৫ কোটি  রুপি। সালমান খান ও ক্যাটরিনা কাইফের বহুল প্রতিক্ষিত ‘এক থা টাইগার’ এখন বড় বড় প্রেক্ষাগৃহে আপাতত অনির্দিষ্ট কালের জন্য সাঁটা থাকবে। ‘এক থা টাইগারে’র শুরুটা যতটা না আন্দাজ করেছিলেন তার থেকে অনেক অনেক বেশি সাফল্যমন্ডিত হয়েছে। বক্স অফিস কর্মকর্তারা এখন অপেক্ষা করছেন দেখতে পুরো সপ্তাহান্তে ছবির আয় কি পরিমাণে গিয়ে দাঁড়ায়। মুম্বাই গেটি গ্যালাক্সির অফিসিয়াল মুখপাত্র জানিয়েছেন, ‘এক থা টাইগারের বড় সড়ো মুক্তি নিয়ে এখন কারো কোন সন্দেহ নেই।’

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড