চট্টগ্রাম, মঙ্গলবার,২১ মে ১৩ । ৭ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ১০ রজব ১৪৩৪ হিজরি। Tuesday,21 May 13

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

বৃহস্পতিবার, ০৯ অগাষ্ট ২০১২

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ফের আদালতে তলব


পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। গতকাল বুধবার এ আদেশ দেওয়া হয় বলে রয়টার্সের খবরে জানানো হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরায় চালু করতে ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রীকে সুপ্রিম কোর্টে তলব করা হয়েছে। এ ব্যাপারে ২৭ আগস্ট শুনানি হবে।-এনএনবি
গতকাল এক সংক্ষিপ্ত আদেশে আদালত বলেন, ‘প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের বিরুদ্ধে কেন আদালত অবমাননার মামলা করা হবে না, এর কারণ দর্শাতে আমরা একটি নোটিশ দিয়েছি।’ পাকিস্তানের সর্বোচ্চ আদালতের এ আদেশে দেশটির বিচার বিভাগের সঙ্গে সরকারের দ্বন্দ্ব আরও জোরালো করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এ পদক্ষেপ পাকিস্তানে নতুন করে রাজনৈতিক সংকট তৈরি করতে পারে। একই কারণে আদালত অবমাননার অপরাধে মাত্র দুই মাস আগে ইউসুফ রাজা গিলানিকে প্রধানমন্ত্রীর পদে অযোগ্য ঘোষণা করা হয়। একই ইস্যুতে আদালতের নির্দেশ না মানায় ক্ষমতা ছাড়তে হয়েছিল আশরাফের পূর্বসূরী সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে। আদালতের নির্দেশ সত্বেও জারদারির বিরুদ্ধে মামলা পুনরুজ্জীবিত না করায় আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় দ প্রাপ্ত গিলানি প্রধানমন্ত্রীর পদে অযোগ্য ঘোষিত হয়েছিলেন। গিলানির বিদায়ের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব পান আশরাফ। কিন্তু গিলানির বিদায়ের দুইমাসের মাথায় একই ইস্যুতে আবার প্রধানমন্ত্রীকে তলব করলো আদালত। বেশ কিছুদিন ধরে পাকিস্তান সরকার ও দেশটির সর্বোচ্চ আদালত পরস্পর মুখোমুখি অবস্থান নিয়ে আছে। এতে পাকিস্তানে আবার রাজনৈতিক অস্থিরতা শুরু হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আততায়ীর হাতে নিহত বেনজির ভুট্টো ১৯৯০ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালে স্বামী জারদারির সহযোগিতায় ঘুষের অর্থ সুইস ব্যাঙ্কের একাউন্ট ব্যবহার করে পাচার করেছিলেন বলে অভিযোগ আনা হয়। অভিযোগটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেন বর্তমান প্রেসিডেন্ট জারদারি। আদালত চায় জারদারির বিরুদ্ধে আনা দুর্নীতির মামলা পুনরুজ্জীবনের জন্য সরকার সুইস কর্তৃপক্ষের কাছে আবেদন করুক। কিন্তু ক্ষমতাসীন পিপলস পার্টির ভারপ্রাপ্ত প্রধান প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে দায়ের করা মামলা পুনরুজ্জীবনের আবেদন করেন নি পূর্ববর্তী প্রধানমন্ত্রী গিলানি। তিনি যুক্তি দেখান, রাষ্ট্রের প্রধান হিসেবে বিচারিক ছাড় পান প্রেসিডেন্ট।

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড