চট্টগ্রাম, শনিবার,২৫ মে ১৩ । ১১ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ১৪ রজব ১৪৩৪ হিজরি। Saturday,25 May 13

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

বৃহস্পতিবার, ০৯ অগাষ্ট ২০১২

শায়খুল হাদিস আল্লামা আজিজুল  হকের ইন্তেকাল


খেলাফত মজলিসের উপদেষ্টা পরিষদের আমীর ও ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়াম্যান শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক আর নেই। বুধবার দুপুর পৌনে ১টায় রাজধানীর আজিমপুরে নিজের বাসায় তার মৃত্যু হয় বলে জানান ঐক্যজোটের প্রচার ও প্রকাশনা সম্পাদক মওলানা মো. ওয়াছেল। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৪ বছর। দীর্ঘ দিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শয্যাশায়ী ছিলেন গত চার বছর ধরে। আর গত দেড় বছর ধরে তিনি বাকরুদ্ধ ছিলেন।- ফোকাস বাংলা আল্লামা আজিজুল হক মৃত্যুকালে পাঁচ ছেলে ও আট মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। মরহুমের তৃতীয় ছেলে জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মওলানা মাহফুজুল হক জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় ঈদগাহে মরহুমের নামাজে জানাজা হবে। খেলাফত মসলিশ নেতা মওলানা আতাউল্লাহ জানান, মরহুমের দাফন হবে পারিবারিক কবরস্থানে। আল্লামা আজিজুল হক খেলাফত মজলিশের আমির থাকাকালে ২০০৬ সালে আওয়ামী লীগের সঙ্গে বহুল আলোচিত পাঁচ দফা চুক্তি সাক্ষর করেন। পরে অসুস্থতার কারণে তিনি আমির পদ ছেড়ে দেন। পরে অবশ্য আওয়ামী লীগের সঙ্গে করা সেই চুক্তি বাতিল হয়। এ ছাড়া দুই ভাগে ভাগ হওয়ার আগে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন আল্লামা আজিজুল হক। উপমহাদেশের একজন হাদিস বিশারদ হিসেবে তিনি শায়খুল হাদিস উপাধি পান।

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড