চট্টগ্রাম, বুধবার,২২ মে ১৩ । ৮ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ১১ রজব ১৪৩৪ হিজরি। Wednesday,22 May 13

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

বৃহস্পতিবার, ০৯ অগাষ্ট ২০১২

খাগড়াছড়িতে ইউনিপে এজেন্ট করিম জেলহাজতে

নিজস্ব সংবাদদাতা, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে ইউনিপেটুইউ’র প্রধান এজেন্টকে জেলহাজাতে প্রেরণ। এ খবরে অনেকেই গাঁ ঢাকা দিয়েছে। জানা গেছে, প্রতারণার আশ্রয় নিয়ে গ্রাহকদের প্রায় ৫২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে খাগড়াছড়ি জেলার প্রধান এজেন্ট আব্দুল করিমকে জেলহাজতে পাঠিয়েছে খাগড়াছড়ির চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত । গতকাল বুধবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: ইখতিয়ারুল ইসলাম মল্লিকের আদালতে আব্দুল করিম জামিনের আবেদন জানালে আদালত জামিন নামঞ্জুর  করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ৪ জুলাই বুধবার দুপুরে ইউনিপেটুইউ’র খাগড়াছড়ি জেলা এজেন্ট আব্দুল করিমের বিরুদ্ধে খাগড়াছড়ির চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলী আদালতে   প্রতারিত  গ্রাহকরা মামলা করেন। মামলার বাদির আইনজীবী আকতার উদ্দিন মামুন জানান, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইফতেয়ারুল ইসলাম মুল্লিক মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করে ৮ই আগস্ট আদালতে হাজির হবার নির্দেশ দিয়েছিলেন। এখানে উল্লেখ্য ইউনিপেটুইউ’র সাথে জড়িত অনেকেই নিজেদের এখন আড়াল করে রাখার জন্য নানা কৌশল অবলম্বন করছেন।

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড