চট্টগ্রাম, রবিবার,১৯ মে ১৩ । ৫ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ০৮ রজব ১৪৩৪ হিজরি। Sunday,19 May 13

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

বৃহস্পতিবার, ০৯ অগাষ্ট ২০১২

বন্দরে চুরির দায়ে ট্রাক চালকের  ৬ মাস কারাদন্ড

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে বিভিন্ন পণ্য চুরির দায়ে এক ট্রাক চালকের ছয়মাস কারাদন্ড হয়েছে। এ ছাড়া অতিরিক্ত পণ্য নিয়ে বন্দর চ্যানেলে অবস্থান করায় চলিস্নশ হাজার টাকা জরিমানা করা হয়েছে দুটি লাইটারেজ জাহাজকে।-বিডিনিউজ
বুধবার বন্দর ম্যাজিস্ট্রেট অনুপম সাহার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা ও সাজা দেন। তিনি বলেন, বন্দরের অবস্থানরত একটি জাহাজের ১৩টি কপিকল, ১৮টি ইউরিচ ও একবসত্মা লোহার কেবল নিয়ে পালানোর সময় বন্দরের নিজস্ব নিরাপত্তাকর্মীদের হাতে ধরা পড়েন মনির হোসেন নামে ওই ট্রাক চালক। তাকে বুধবার ছয়মাসের বিনাশ্রম কারাদ- এবং পাঁচ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়েছে। এ ছাড়া বন্দর চ্যানেলে নোঙ্গর করে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং নির্ধারিত ওজনের বেশি পণ্য নিয়ে অবস্থান করায় এমভি গোল্ডেন হোপ ও এমভি এসই ট্রান্সপোর্ট নামের লাইটারেজ দুটিকে জরিমানা করা হয় বলে জানান ম্যাজিস্ট্রেট অনুপম সাহা।

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড