চট্টগ্রাম, রবিবার,১৯ মে ১৩ । ৫ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ০৮ রজব ১৪৩৪ হিজরি। Sunday,19 May 13

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

বৃহস্পতিবার, ০৯ অগাষ্ট ২০১২

সরকারের দুঃশাসনে জনগণ অতিষ্ঠ :  আমীর খসরু


বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নগর বিএনপির সভাপতি আমীর খসরম্ন মাহমুদ চৌধুরী বলেছেন- ঈদের পরে কঠোর আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে। সর্বক্ষেত্রে ব্যর্থ এই সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। সরকারের দুঃশাসনে জনগণ অতিষ্ঠ। জনগণ এই দুঃশাসন থেকে মুক্তি চায়। তিনি গতকাল বিকালে ডবলমুরিং থানা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যেগে কদমতলীস্থ মরহুম আলহাজ্ব দস্তগীর চৌধুরী সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।  আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপি সহ-সভাপতি আবু সুফিয়ান, জেলা আইনজীবি সমিতি সভাপতি এড্ভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম।ডবলমুরিং থানা বিএনপির সভাপতি এস এম সাইফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ সালাহ্উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি আবুল হাশেম বক্কর, বিএনপি নেতা আলহাজ এম এ আজিজ, শফিকুর রহমান স্বপন, কাউন্সিলর নিয়াজ মোহম্মদ খান, নাজিমুর রহমান, আহমেদুল আলম চৌধুরী রাসেল, ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, এড্ভোকেট মফিজুল হক ভূইয়া, ব্যারিস্টার ফয়সাল দসত্মগীর, সামশুল আলম, ফাতেমা বাদশা, আমেনা বাতেন, এড্ভোকেট আব্দুল মান্নান প্রমুখ।এর আগে জনাব খসরম্ন রেলওয়ে শ্রমিক দলের ইফতার মাহ্ফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। জনাব খসরম্ন এই সময় শ্রমিক দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহবান জানান। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন। রেলওয়ে শ্রমিকদল নেতা এম আর মনজুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা শফিকুর রহমান স্বপন, শাহ আলম, মোহাম্মদ মনির, শ্রমিকদল নেতা কামাল উদ্দিন, আমজাদ হোসেন, রায়হান আলী, শাহাবুদ্দিন, দেলওয়ার হোসেন, বশির আহম্মদ, আব্দুর রহিম, মোহাম্মদ সেলিম, গোফরান আহম্মদ চৌধুরীসহ প্রমুখ।-বিজ্ঞপ্তি

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড