চট্টগ্রাম, বুধবার,২২ মে ১৩ । ৮ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ১১ রজব ১৪৩৪ হিজরি। Wednesday,22 May 13

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

সোমবার, ০৬ অগাষ্ট ২০১২

পদ্মা সেতু নির্মাণে মালয়শিয়ার চূড়ান্ত প্রস্তাব ৩ সপ্তাহের মধ্যে

পদ্মা সেতু নির্মাণে মালয়শিয়া আগামী তিন সপ্তাহের মধ্যে চূড়ান্ত প্রস্তাব দেবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার দুপুরে মালয়শিয়ার বিশেষ দূত এস সামি ভেলুর সঙ্গে এক বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘‘মালয়শিয়ার প্রতিনিধিদল আজ কনসেশন এগ্রিমেন্ট অর্থাৎ নির্মাণ কাজ চলাকলীন ও পরবর্তীতের কী পরিমাণ খরচ হবে, কীভাবে তা রিটার্ন হবে- সে বিষয়ে প্রস্তাব পেশ করেছে। ’’-বিডিনিউজতিন সপ্তাহের মধ্যে মালয়শিয়া এ বিষয়ে চূড়ান্ত প্রস্তাব দেবে উল্লেখ করে কাদের বলেন, চূড়ান্ত প্রস্তাব না আসা পর্যন্ত কনসেশন এগ্রিমেন্ট নিয়ে কিছু বলা ঠিক হবে না। এ বিষয়ে কথা বলতে কিছু কৌশলগত সমস্যাও রয়েছে।’’মালয়শিয়ার বিশেষ দূত দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গেও সাক্ষাৎ করেন। তবে সেখানে কী আলোচনা হয়েছে তা বলতে রাজি হননি অর্থমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘‘আমি কিছু বলব না। যা বলার যোগযোগমন্ত্রীই বলবেন।’’এর আগে ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, ‘কনসেশন এগ্রিমেন্ট’ নিয়ে সেতু ভবনে দুই দেশের কারিগরি কমিটির বৈঠক হবে। রবিবার মালয়শিয়া প্রতিনিধি দলের  সঙ্গে তিনি ইফতার মাহফিলে যোগ দেবেন এবং সোমবার বিকাল ৩টায় আবার তাদের সঙ্গে আলোচনায় বসবেন। তিন সপ্তাহ পর চূড়ান্ত প্রস্তাব পেলে তা খতিয়ে দেখা হবে উল্লেখ করে যোগাযোগমন্ত্রী বলেন, ‘‘মালয়শিয়ার চূড়ান্ত প্রস্তাব আসার পর অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে গঠিত কারিগরি কমিটি তা যাচাই করবে। এরপর তা আইন মন্ত্রনালয়ে ভেটিংয়ের জন্য যাবে। পরে মন্ত্রিসভা এই প্রস্তাবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’’ মালয়শিয়ার প্রস্তাব সম্পর্কে স্পষ্ট কিছু না জানালেও কাদের বলেন, চূড়ান্ত প্রস্তাবে দুই দেশের জন্যই ‘উইন উইন’ হবে। সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কিনা জানতে চাইলে যোগাযাগমন্ত্রী বলেন, ‘‘সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত থেকে সরে আসেনি, নিজস্ব অর্থায়নের পাশাপাশি অন্য কেউ সহযোগিতা করতে চাইলে তা না করব কেন?’’পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশের নেতৃত্বে একটি জোট (কনসোর্টিয়াম) গঠনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি। মালয়শিয়া প্রতিনিধি দল পদ্মা সেতু নির্মাণ শুরুর বিষয়ে কোনো সময় উল্লেখ করেছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘‘তারা এ বছরের মধ্যে কাজ শুরু করতে চায় বলে জানিয়েছে।’’ পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিশ্ব ব্যাংকের অর্থায়নের বিষয়টি ঝুলে যাওয়ার পর চলতি বছরের শুরুতে মালয়শিয়া এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গত ১০ এপ্রিলে কুয়ালালামপুরে মালয়শিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের উপস্থিতিতে একটি সমঝোতা স্মারকে সই করেন। গত ২৮ জুন পদ্মা সেতু নির্মাণে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে মালয়শিয়ায় পক্ষ থেকে একটি খসড়া প্রস্তাব সরকারকে দেওয়া হয়। গত ২৯ জুন দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়ার দাবি তুলে বিশ্ব ব্যাংক ২৯০ কোটি ডলারের এই প্রকল্পে ঋণ বাতিল করে। এই প্রকল্পে তাদের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। অবশ্য বিশ্ব ব্যাংকের এই ঘোষণার পরও সংস্থাটিকে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অর্থমন্ত্রী মুহিত। এ প্রকল্পে ঋণ দেওয়ার চুক্তি করা অপর দুই সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) তাদের চুক্তির মেয়াদ বাড়িয়েছে।

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড