চট্টগ্রাম, মঙ্গলবার,২১ মে ১৩ । ৭ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ১০ রজব ১৪৩৪ হিজরি। Tuesday,21 May 13

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

সোমবার, ০৬ অগাষ্ট ২০১২

জাল নোট নিয়ে শঙ্কার কিছু নেই : কেন্দ্রীয় ব্যাংক

ঈদের আগে গত কয়েকদিনে পুলিশের অভিযানে দেড় কোটি টাকার জাল নোট উদ্ধার হলেও সামগ্রিকভাবে এ নিয়ে শঙ্কার কিছু নেই বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।-বিডিনিউজরোববার জাল নোট বিষয়ক এক মতবিনিময় সভায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে জনপ্রতি জাল টাকার পরিমাণ ১০-১৫ পয়সা, যা যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের তুলনায় অনেক কম। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার বলেন, ‘‘জাল নোট নিয়ে যে ধরনের প্রচারণা হচ্ছে এবং যে ধরনের আশঙ্কা তৈরি হচ্ছে, অর্থনীতিতে জাল নোটের পরিমাণ এতটা আশঙ্কা করার মতো নয়।’’যুক্তরাষ্ট্রে জনপ্রতি জাল নোটের পরিমাণ ৮৪ সেন্ট, ইউরোপে ৮ সেন্ট এবং যুক্তরাজ্যে ১৪ সেন্ট বলে তিনি জানান। বাংলাদেশ ব্যাংকের এই মতবিনিময় সভার দিনই গোয়েন্দা পুলিশ এক সংবাদ সম্মেলনে অর্ধ কোটি টাকা সমপরিমাণ জাল নোটসহ জালকারী চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করে। এর আগে গত ২৭ জুলাই মুগদা থেকে কোটি টাকার জাল নোট এবং জাল নোট প্রস্ত্তত করার সরঞ্জামসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল। ঈদের সময় জাল নোটের বিস্তার ঘটতে পারে-শঙ্কা প্রকাশ করে পুলিশের পক্ষ থেকে এজন্য সতর্কতা অবলম্বনের জন্য সবার প্রতি পরামর্শ দেওয়া হয়। অসীম কুমার বলেন, ‘‘সর্বশেষ আমরা যে গবেষণা চালিয়েছি, তাতে ২৩ লাখ ৫ হাজার নোটের মধ্যে মাত্র ৬টি জাল নোট পেয়েছি।’’ তবে ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে যাতে জাল নোট ছড়িয়ে না পড়ে, সেদিকে কেন্দ্রীয় ব্যাংকের নজর রয়েছে বলে মতবিনিময় সভায় জানানো হয়। অসীম কুমার বলেন, ‘‘ঈদ সামনে রেখে প্রতি বছর নতুন নোট বাজারে ছাড়া হয়। এ সময় জাল নোট তৈরি চক্র সক্রিয় হয়ে ওঠে। ’’ ‘‘তবে কোনোভাবেই তারা আসল নোটের কপি করতে পারে না। এ সব চক্র কেবল নোটের রং কপি করতে পারলেও গ্রেড, জল ছাপ, ওভিআই ও বিশেষ কালি কপি করতে পারে না। তাছাড়া নকল নোট কিছুটা মসৃণ হয়, আর আসল নোট হয় অমসৃণ।’’বেশিরভাগ ক্ষেত্রে  ৫০০ ও ১০০০ টাকার নোট জাল হতে দেখা যায় জানিয়ে এই দুই নোটের ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সভায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নকে (র‌্যাব) ২৫টি জাল নোট সনাক্তকরণ যন্ত্র দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী উপকমিশনার মশিউর রহমান ও র‌্যাবের সহকারী পরিচালক মো. কামরুজ্জামানের হাতে এসব যন্ত্র হস্তান্তর করেন। অসীম কুমার ছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ব্যবস্থাপনা বিভাগের মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম, গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় ছিলেন। সভায় জানানো হয়, ব্যাংকগুলোর প্রত্যেকটি শাখায় জাল নোট সনাক্তকরণ যন্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। জাল নোট প্রতিরোধে প্রাথমিকভাবে শহরগুলোকে গুরুত্ব দেওয়া হলেও পর্যায়ক্রমে থানায় থানায় তা দেওয়া হবে। ডেপুটি গভর্নর আবুল কাশেম বলেন, ‘‘অসচেতনতার কারণে জাল নোট ব্যাংকিং চ্যানেলে যেতে পারে। তবে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা যাবে না। মানুষকে আরো সচেতন হতে হবে।’’

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড