চট্টগ্রাম, রবিবার,১৯ মে ১৩ । ৫ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ০৮ রজব ১৪৩৪ হিজরি। Sunday,19 May 13

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

সোমবার, ০৬ অগাষ্ট ২০১২

সন্দ্বীপে যাত্রীসহ ট্রলার ছিনতাই

সন্দ্বীপ উপজেলায় রোববার প্রায় ২৫জন যাত্রীকে জিম্মি করে একটি ট্রলার ছিনতাই করে নিয়ে বিচ্ছিন্ন একটি দ্বীপে আটকে রেখেছে চরের একটি ডাকাত বাহিনী। স্থানীয় দুধর্র্ষ জলদস্যু নিজাম ডাকাতের বাহিনীর একদল দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।-বাংলানিউজচট্টগ্রাম জেলা পুলিশের সীতাকুন্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, রোববার বিকেল ৩টার দিকে প্রায় ২৫ জন যাত্রী নিয়ে, একটি ট্রলার হাতিয়া থেকে উরিরচর হয়ে সন্দ্বীপে ফিরছিল। পথে লক্ষীরচর এলাকা থেকে নিজাম ডাকাতের বাহিনী আরেকটি ট্রলারে করে গিয়ে যাত্রীবাহী ট্রলারটিকে আক্রমণ করে। তারা অস্ত্রের মুখে ট্রলারের যাত্রী ও চালককে জিম্মি করে ট্রলারটিকে জোরপূর্বক সন্দ্বীপ থেকে বিচ্ছিন্ন জাহাইজ্যার চরে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের উদ্ধারের জন্য কোস্টগার্ড ও পুলিশ প্রশাসন তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন সীতাকুন্ড সার্কেলের এএসপি। তবে পুলিশের অপর একটি সূত্র জানিয়েছে, ট্রলারটি অপহরণের পর যাত্রীদের সবাইকে উরিরচরে নামিয়ে দেয়া হয়েছে। যাত্রীদের মালামালগুলো লুট করে নিজাম ডাকাতের বাহিনী ট্রলার নিয়ে জাহাইজ্যার চরে চলে গেছে। এ বিষয়ে জানতে চাইলে এএসপি ইকবাল হোসেন বলেন, ‘আমিও শুনেছি, যাত্রীদের নামিয়ে দেয়া হয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোন তথ্য আমার কাছে নেই।’

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড