সোমবার, ০৬ অগাষ্ট ২০১২
চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধকোটি টাকার মোবাইল সেট জব্দ
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর কাস্টমস গতকাল রবিবার সকালে দুবাই থেকে আগত দুই যাত্রীর কাছ থেকে অর্ধ কোটি টাকা মূল্যের সাড়ে চারশ’ মোবাইল সেট আটক করেছে। বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার শহীদুল আলম জানান, সকাল ১০টা ২৫ মিনিটে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটের দুই যাত্রী ইমরুল হাসান ও কামাল উদ্দিন হাত ব্যাগ নিয়ে কাস্টমস এরিয়া অতিক্রমকালে কাস্টমস কর্মকর্তারা তাদের চ্যালেঞ্জ করেন। এসময় তাদের ব্যাগ পরীক্ষা করে ডিক্লারেশনবিহীন বিভিন্ন ব্র্যান্ডের ৪৫০টি মোবাইল সেট উদ্ধার করে জব্দ করা হয়। এসব মোবাইলের মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা। উক্ত মোবাইল সেট নিয়ে দুবাই থেকে আগত যাত্রী কামাল উদ্দিনের বাড়ি সীতাকুন্ডে এবং ইমরুল হাসানের বাড়ি ফেনীতে। দুই যাত্রীকে নির্ধারিত কাস্টমস ডিউটি দিয়ে মোবাইল সেটগুলো নিয়ে যেতে বলা হয়েছে।| < Prev | Next > |
|---|



