সোমবার, ০৬ অগাষ্ট ২০১২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডিন নির্বাচন আজ
আ.লীগ সমর্থিতদের দুই প্যানেল
জিততে মরিয়া বিএনপি জোট
হাসান মেহেদী, চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডিন নির্বাচন আজ সোমবার অনুষ্ঠিত হবে। সকাল ১০ টা থেকে দুপুর ১ পর্যমত্ম ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে আওয়ামীলীগ ও প্রগতিশীল শিক্ষকদের সংগঠন ‘হলুদ দল’, বঙ্গবন্ধুর আদর্শ বাসত্মবায়ন পরিষদ এবং বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’ প্রতিদ্ধন্দ্বিতা করছে। এবারই প্রথম আওয়ামীলীগ ও প্রগতিশীল শিক্ষকদের সংগঠন ‘হলুদ দল’ এর বিরোধিতা করে আলাদাভাবে,
নির্বাচন করছে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন পরিষদ। নির্বাচন কমিশনার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম পূর্বকোণকে বলেন, ডিন নির্বাচনে বিভিন্ন ৭ টি অনুষদে ১৭ জন শিক্ষক মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পরবর্তীতে তিনজন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। আবার আইন অনুষদে কেবল একজন প্রার্থী থাকায় এ অনুষদে প্রফেসর ড. আবদুলস্নাহ আল ফারম্নককে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়েছে। এদিকে, নির্বাচনে জিততে প্রার্থী ছাড়াও দলীয় সমর্থকরা জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সব প্যানেলই জয়ের ব্যাপারে আশাবাদী।আজকের নির্বাচনে কলা ও মানববিদ্যা অনুষদে ৩ জন, সমাজবিজ্ঞান অনুষদে ২ জন, বিজ্ঞান অনুষদে ২ জন ও জীববিজ্ঞান অনুষদে ২ জন করে প্রার্থী অংশ নিচ্ছেন। বাণিজ্য অনুষদে ২ জন, প্রকৌশল অনুষদে ২ জন প্রার্থী নির্বাচন করছেন। নির্বাচন কমিশনার প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম পূর্বকোণকে জানান, নির্বাচনে ৭টি অনুষদে ১৪জন প্রার্থী অংশ নিচ্ছেন। আইন অনুষদে একটি মনোনয়ন জমা পড়ায় এ অনুষদের প্রার্থীকে বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী ঘোষণা করা হয়েছে।জানা গেছে, এবারের নির্বাচনে হলুদ দল সাতটি অনুষদেই তাদের প্রার্থী মনোনয়ন দিয়েছেন। হলুদ দলের প্রার্থীরা হলেন কলা ও মানববিদ্যা অনুষদে হলুদ দলের আহবায়ক, ইতিহাস বিভাগের প্রফেসর ড. ইমরান হোসেন, সমাজবিজ্ঞান অনুষদে লোকপ্রশাসন বিভাগের প্রফেসর হোসাইন কবির, ব্যবসায় প্রশাসন অনুষদে ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবু তাহের, বিজ্ঞান অনুষদে পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. জীবন চন্দ্র পাল, ছাত্র উপদেষ্টা ও জীববিজ্ঞান অনুষদে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. খান তৌহিদ ওসমান, প্রকৌশল অনুষদে ফলিত পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ড.শংকর লাল। প্রকৌশল অনুষদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফলিত পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ড. রেজাউল হক খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।এবারই প্রথম আওয়ামীলীগ ও প্রগতিশীল শিক্ষকদের সংগঠন ‘হলুদ দল’ এর বিরোধিতা করে আলাদাভাবে নির্বাচন করছে বঙ্গবন্ধুর আদর্শ বাসত্মবায়ন পরিষদ। তাঁরা প্রথমে সাতটি অনুষদের মধ্যে চারটিতে প্রার্থী মনোনয়ন দিয়েছিলেন। পরবর্তীতে সমাজবিজ্ঞান অনুষদের বর্তমান ডিন, অর্থনীতি বিভাগের সভাপতি ড. জ্যোতি প্রকাশ দত্ত, জীববিজ্ঞান অনুষদে সাবেক রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ শাহ আলম এবং বিজ্ঞান অনুষদে প্রফেসর ড. মাঈনুল হক মিয়াজী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। পরিষদের একমাত্র কলা ও মানববিদ্যা অনুষদে বর্তমান ডিন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. গোলাম কিবরিয়া ভূঁইয়া ।অপরদিকে, সাদা দল সাতটি অনুষদের পাঁচটিতে প্রার্থী মনোনয়ন দিয়েছে। সাদা দলের প্রার্থীরা হলেন কলা ও মানববিদ্যা অনুষদে দর্শন বিভাগের প্রফেসর ও বর্তমান শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোজাফ্ফর আহমদ চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগের প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরী, বানিজ্য অনুষদে ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার, বিজ্ঞান অনুষদে পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. আবদুল করিম এবং জীববিজ্ঞান অনুষদে উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোকতার আহমেদ ।হলুদ দলের আহবায়ক এবং কলা ও মানববিদ্যা অনুষদে হলুদ দলের প্রার্থী প্রফেসর ড. ইমরান হোসেন জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, আওয়ামীলীগ ও প্রগতিশীল শিক্ষকদের ভোট আমরা পাবো। সে ক্ষেত্রে আমাদের প্রার্থীদের জয় সম্পর্কে আমরা আশান্বিত। অন্যদিকে, বঙ্গবন্ধুর আদর্শ বাসত্মবায়ন পরিষদের শিক্ষক নেতা প্রফেসর ড. গোলাম কিবরিয়া ভূঁইয়া বলেন, ‘হলুদ দল’ মূল আদর্শ থেকে সরে গেছে বলেই নতুন সংগঠনের প্রয়োজন হয়েছে। শিক্ষকদের ভোটেও তার প্রতিফলন ঘটবে। তিনি তাঁর জয়ের ব্যাপারে পুরোপুরি আশাবাদী বলে জানান।এদিকে, প্রত্যেক প্যানেল থেকে বিভিন্ন অনুষদে প্রার্থী মনোনীত করলেও প্রকৌশল ও আইন অনুষদে ‘সাদা দল’ কাউকে মনোয়নয়ন দেয়নি বলে জানিয়েছেন দলটির আহবায়ক প্রফেসর কে এম গোলাম মহিউদ্দিন। তিনি বলেন, আমাদের পক্ষ থেকে পাঁচটি অনুষদে প্রতিনিধি মনোনীত করে মনোনয়নপত্র জমা দিয়েছি। নির্বাচন জয়ের বিষয়ে তিনি বলেন, আমাদের দলের শিক্ষক নেতা শিক্ষকসমাজসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার শামিত্মপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করে আসছে। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। ডিন নির্বাচনকে সামনে রেখে গতকালও ব্যসত্ম সময় কাটিয়েছেন প্রার্থী ও তাঁদের সমর্থকরা। নির্বাচনে জিততে প্রার্থী ছাড়াও দলীয় সমর্থকরা জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সব প্যানেলই জয়ের ব্যাপারে আশাবাদী। তবে এবারের নির্বাচনে আওয়ামীলীগের বিভক্তিকে কাজে লাগাতে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’ তৎপর বলে জানা গেছে। কিন্তু শেষ হাসি কে হাসেন তা জানতে ভোট গণনা পর্যমত্ম অপেক্ষা করতে হবে।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে গত ৩০ জুলাই এবং ২ আগস্ট অগ্রিম ভোট হয়েছিল। মূল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ সোমবার ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে । সকাল ১০ টা থেকে দুপুর ১ পর্যমত্ম ভোটগ্রহণ চলবে। এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত পুলিশসহ সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে পূর্বকোণকে জানিয়েছেন প্রক্টর সিরাজ উদ্-দৌলস্নাহ।