চট্টগ্রাম, রবিবার,১৯ মে ১৩ । ৫ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ০৮ রজব ১৪৩৪ হিজরি। Sunday,19 May 13

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

সোমবার, ০৬ অগাষ্ট ২০১২

নাফীসের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

স্পোর্টস ডেস্ক: শৃঙ্খলা ভঙ্গের কারণে ভারত সফরকে দেশে ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক শাহরিয়ার নাফীসকে। বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির সভাপতি এনায়েত হোসেন সিরাজ এ তথ্য জানিয়েছেন। সিরাজ বলেন, ‘‘অখেলোয়াড়চিত আচরণের কারণে টিম ম্যানেজমেন্ট তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।’’ ‘‘এখনো বিস্তারিত কিছু জানি না। নাফীস দেশে ফিরলে তার সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যাবে,’’ যোগ করেন সিরাজ। ভারতে শাফি দারাশাহ টুর্নামেন্টে খেলছে ‘এ’ দল। প্রথম ম্যাচ ড্র করলেও দ্বিতীয় ম্যাচে হেরেছে ‘এ’ দল। কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন কোল্টসের বিপক্ষে ৫ উইকেটে হারা ম্যাচে আউটের সিদ্ধান্ত মেনে নিতে পারেন নি নাফীস। মাঠে এবং মাঠের বাইরে আউটের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এছাড়া আরো দুয়েকটি ছোটখাটো বিষয় ছিল যার যোগফলেই ফেরত পাঠানো হচ্ছে ‘এ’ দলের অধিনায়ককে।

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড