চট্টগ্রাম, শুক্রুবার,২৪ মে ১৩ । ১০ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ১৩ রজব ১৪৩৪ হিজরি। Friday,24 May 13

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

বুধবার, ০১ অগাষ্ট ২০১২

১ম পুরস্কার ০৯৩২৫৫৭
১০০ টাকার প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা অফিস : একশ’ টাকার প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সৌরেন্দ্র নাথ চক্রবর্তীর সভাপতিত্বে কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে ৬৮তম এ ড্র অনুষ্ঠিত হয়। এতে ০৯৩২৫৫৭ নম্বর প্রথম পুরস্কার এবং ০২০৯৩৬২ নম্বর দ্বিতীয় পুরস্কার পেয়েছে। একক সাধারণ পদ্ধতিতে তথা প্রত্যেক সিরিজের জন্য একই নম্বরের প্রাইজবন্ডের ড্র পরিচালিত হয়। প্রচলনযোগ্য ১শ’ টাকা মূল্যমানের ৩৬টি সিরিজের ৪৬টি  সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়।

প্রথম পুরস্কার বিজয়ীরা ৬ লাখ, দ্বিতীয় পুরস্কার বিজয়ীরা ৩ লাখ ২৫ হাজার, তৃতীয় পুরস্কার বিজয়ীরা ১ লাখ, চতুর্থ পুরস্কার বিজয়ীরা ৫০ হাজার ও পঞ্চম পুরস্কার বিজয়ীরা প্রত্যেকে ১০ হাজার টাকা করে পুরস্কার পাবেন।ড্রতে ০০০০০০১ থেকে ১০০০০০০ ক্রম সংখ্যার অন্তর্ভুক্ত বন্ড থেকে ৪৬টি সিরিজের সর্বমোট এক হাজার ৬৫৬টি পুরস্কার দেওয়া হয়। প্রাইজ বন্ডের যে সংখ্যা প্রথম পুরস্কারের জন্য ঘোষিত হবে প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড প্রথম পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হবে। অনুরূপভাবে ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যাও প্রতিটি সিরিজের ক্ষেত্রে পুরস্কার পাওয়ার যোগ্য।  এবারের ড্রতে তৃতীয় পুরস্কার বিজয়ী নম্বর ০২৯৪৬৬৭ ও ০৮০২২০৭, চতুর্থ বিজয়ী ০৪৮৫২৫১ ও ০৮০২২০৭ সংখ্যাটি। আর পঞ্চম পুরস্কার বিজয়ী ৪০টি নম্বর।নম্বরগুলো হল প্রত্যেকটি সিরিজের ০০৩৮০২৭, ০০৬০৮৮৭, ০০৭০৬৬০, ০০৮০৪১৬, ০০৮৩৫৮২, ০১৬১৪৬৬, ০১৬১৪৬৬, ০১৬৯৬২১, ০১৮৭৬৯০, ০২৮২৭৬৩, ০৩২৯২০৭, ০৩৩৮৫৬০, ০৩৫৮৮৭৫, ০৩৬৩১৩৪, ০৩৩৮৪৭৯, ০৪০২৫১৪, ০৪৬৮৬২৬, ০৫০৫০৯৩, ০৫১২৯৩৯, ০৫২৪৩০৭, ০৫৩৩৪৪২, ০৫৭৩১৭২, ০৬১১৭৬১, ০৬১৮৬২৭, ০৬৩৮৪৭৭, ০৬৭৬১৩৮, ০৭০১৯১৭, ০৭৬৩৫০৬, ০৭৮৩১৫৭, ০৭৮৪২৬৭, ০৮১২৫৭০, ০৮৩৭২৪০, ০৮৪৬৫৪৮, ০৮৫৩৯৬১, ০৮৯৫২৭২, ০৮৯৯৩৮৬, ০৯৩০৪৪০, ০৯৩৪৪৮, ০৯৪৯৬৩২, ০৯৬৬০৫৮। প্রসঙ্গত, প্রতি তিন মাস অন্তর মাসের শেষ তারিখে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়।

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড