চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২০ জুন ১৩ । ৬ আষাঢ়  ১৪২০ বঙ্গাব্দ । ১০ শাবান  ১৪৩৪ হিজরি। Thursday, 20 June 2013

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

বুধবার, ০১ অগাষ্ট ২০১২

মহিউদ্দিন চৌধুরীর তিনটিমামলা হাইকোর্টে খারিজ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দুদকের দায়েরকৃত তিনটি মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মাহমুদুল হক সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। চট্টগ্রাম জেলা দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিচালক মো. সিরাজুল ইসলামের  কোতোয়ালী থানায় দায়েরকৃত এজাহারে বলা হয়,

শহরের আলকরণ মৌজার নূপুর সিনেমার হোল্ডিং ট্যাক্স সিটি কর্পোরেশনের এসেসমেন্ট রিভিউ বোর্ড ১৭ লাখ ৫৫ হাজার ৭শ ৭০ টাকা থেকে কমিয়ে সাড়ে ৫ লাখ টাকা করেন। নূপুর সিনেমার মালিক সাহেদ আজগর চৌধুরী মহিউদ্দিন চৌধুররি কাছে দরখাস্তমূলে হোল্ডিং ট্যাক্স কমানোর আবেদন করলে মেয়র তা আড়াই লাখ টাকা ধার্য করে সাধারণ সভায় তা অনুমোদন করা হবে বলে লিখে দেন। ফলে মেয়র ক্ষমতা বহির্ভূতভাবে এককভাবে হোল্ডিং ট্যাক্স কমিয়ে সিটি কর্পোরেশনের ক্ষতি সাধন করেন। এ কারনে দন্ড বিধির ৪০৯/১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি দমন প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়। তদন্তকারী কর্মকর্তা ২০০৩ সালের ১২ নভেম্বর মহিউদ্দিন চৌধুরী ও নূপুর সিনেমা হলের মালিকের  বিরুদ্ধে তিনটি মামলার চার্জশিট দাখিল করেন। মেয়র মামলার কার্যক্রম খারিজের আবেদন করলে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. এমদাদুল হক সমন্বয়ে গঠিত বেঞ্চ জেলা প্রশাসকের উপর রুল জারি করেন এবং সকল কাযয়ক্রম স্থগিত করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে গতকাল তা খারিজ দনে আদালত। মহিউদ্দিন চৌধুরীর পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট হরিসাধন দেব বর্মণ। তাকে সহায়তা করেন এডভোকেট আনোয়ার হোসেন রেজা।

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড