চট্টগ্রাম, বুধবার,২২ মে ১৩ । ৮ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ১১ রজব ১৪৩৪ হিজরি। Wednesday,22 May 13

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

বুধবার, ০১ অগাষ্ট ২০১২

পটিয়ায় ভাতিজার হাতে চাচা খুন

নিজস্ব সংবাদদাতা, পটিয়া : পটিয়ায় ভাতিজার দায়ের কোপে লোকমান (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার খরণা ইউনিয়নের কইস্যা পাড়া এলাকায় সীমানা বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বড় ভাই মোহাম্মদ আমিনও আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ৩১ জুলাই (মঙ্গলবার) সকালে বসত বাড়ির সীমানা নিয়ে নিহত লোকমান পরিবারের সাথে চাচাতো ভাই রফিক আহমদ ও শফিক আহমদের পরিবারের ঝগড়া হয়। দুপুরে রফিক ও শফিকের পুত্ররা বাড়িতে আসলে পুনরায় ঝগড়া বাঁধে। এসময় লোকমানকে চাচাতো ভাই রফিকের দুই পুত্র সেলিম, শামু ও শফিকের পুত্র হোসেন ধারালো দা দিয়ে পিঠে ও কোমরে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা লোকমানকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে লোকমানের মৃত্যু হয়েছে।স্থানীয় ইউপি চেয়ারম্যান মফজল আহমদ চৌধুরী জানান, বাড়ির সীমানা নিয়ে লোকমান ও রফিকের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। নিহত লোকমান দিনমজুরের কাজ করতো। এ ব্যাপারে পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) মসিউর রহমান জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড