চট্টগ্রাম, বুধবার,২২ মে ১৩ । ৮ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ১১ রজব ১৪৩৪ হিজরি। Wednesday,22 May 13

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

বুধবার, ০১ অগাষ্ট ২০১২

গোলাম আযমের মুক্তি চেয়ে মোনাজাতে খালেদা জিয়া

জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যেখানে যুদ্ধাপরাধে আটক গোলাম আযমসহ জামায়াত নেতাদের মুক্তি চেয়ে মোনাজাত করা হয়। মঙ্গলবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে ইফতার অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অন্যমত শরিক জামায়াত। যানজটের কারণে ইফতার শুরুর ৫ মিনিট পর বিরোধীদলীয় নেতা অনুষ্ঠানস্থলে পৌঁছান। সাধারণত ইফতারের সময় হওয়ার আগে মোনাজাত হলেও এই অনুষ্ঠানে খালেদা জিয়া পৌঁছনোর পর মোনাজাত হয়।

মোনাজাতে যুদ্ধাপরাধে আটক জামায়াতের নেতাদের মুক্তি এবং বর্তমান সরকারের হাত থেকে দেশকে ‘রক্ষার’ প্রার্থনা করা হয়।- বিডিনিউজইফতারের আগে জামায়াতের নায়েবে আমির এ কে এম নাজির আহমেদ বলেন, ‘‘আজকে এই ইফতারে সভাপতিত্ব করার কথা ছিল মাওলানা মতিউর রহমান নিজামীর। ‘‘আমন্ত্রিত মেহমানদের অভ্যর্থনা জানানোর কথা ছিল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মীর কাশেম আলীর। কিন্তু তাদেরকে সরকার মিথ্যা মামলায় আটক করে রেখেছে।’’‘‘কেবল তাই নয়, ৯০ বছর বয়ষ্ক অধ্যাপক গোলাম আযম সাহেবকে মিথ্যা মামলায় আটক করে রাখা হয়েছে,’’ বলেন জামায়াতের নায়েবে আমির নাজির।গোলাম আযমসহ এই সব নেতাই এখন একাত্তরে হত্যা-লুণ্ঠন-ধর্ষণসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধে জড়িত থাকা কিংবা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে বিচারের সম্মুখীন। ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া, জামায়াতের নায়েবে আমির এ কে এম নাজির আহমদে, আবদুস সুবহান, এলডিপি চেয়ারম্যান অলি আহমদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, এনডিপি সভাপতি খন্দকার গোলাম মূর্তজা, লেবার পার্টির চেয়ারম্যান মুসত্মাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন, ন্যাপ ভাসানী সভাপতি শেখ আনোয়ারম্নল হক, ন্যাপ এর সভাপতি জেবেল রহমান গানি, মুসলিম লীগের একাংশের সভাপতি এ এইচ এম কামরম্নজ্জামান, অপর অংশের সভাপতি নুরম্নল হক মজুমদার, ইসলামিক পার্টির সভাপতি গরীব নেওয়াজ, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুন, খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আবদুল কাদের, ডেমোক্রেটিক পার্টির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি এক টেবিলে বসেন।

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড