চট্টগ্রাম, সোমবার,২০ মে ১৩ । ৬ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ০৯ রজব ১৪৩৪ হিজরি। Monday,20 May 13

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

শুক্রবার, ২৭ জুলাই ২০১২

ডিবি পরিচয়ে ছাত্রের কাছ থেকে মোটর সাইকেলসহ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক : গোয়েন্দা পুলিশ পরিচয়ে এক ছাত্রের কাছ থেকে একটি মোটরসাইকেল ও এক লাখ চার হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার মধ্যরাতে নগরীর দুই নম্বর গেইটে এঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ছাত্রের নাম মো. কাউসার নিয়াজ সাইমুন এবং তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। জানা যায়, বুধবার রাতে তিনি তার দুই বন্ধুসহ একটি মোটরসাইকেলে চড়ে ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজেদের বাসায় ফিরছিলেন। তারা ষোলশহর বেবী সুপার মার্কেটের সামনে পৌঁছালে একটি সাদা মাইক্রোবাস তাদের পথ রোধ করে।

এসময় মাইক্রোবাসে থাকা চারজন লোক নিজদের ডিবি পুলিশ হিসেবে পরিচয় দেয়। মাইক্রোবাসের সামনের আসনে বসা ব্যক্তির নির্দেশে অপর দু’জন তাদের দেহ তলস্নাশি করে এক লাখ চার হাজার টাকা পায়। টাকার উৎস জানতে চেয়ে ডিবি পুলিশ পরিচয়ধারীরা আবার টাকাগুলো হুরি বলে  দাবি করে টাকা এবং মোটরসাইকেলের নিজেদের হেফাজতে নিয়ে নেয়। এসময়  ডিবি পুলিশ পরিচয়ধারীরা তাদের সংশিস্নষ্ট থানায় যোগাযোগ করতে বলে। পরে তারা নিকটস্থ খুলশী থানায় যোগাযোগ করলে ছিনতাইয়ের বিষয়টি ধরা পড়ে। এ বিষয়ে খুলশী থানায় একটি ছিনতাই মামলা হয়েছে।

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড