শুক্রবার, ২৭ জুলাই ২০১২
উ. কাট্টলীতে ডাকাতি ৩২ ভরি গহনাসহ মালামাল লুট
নিজস্ব প্রতিবেদক : নগরীর উত্তর কাট্টলী এলাকায় এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতদল ওই বাসায় হানা দিয়ে ৩২ ভরি সোনা, নগদ ১০ হাজার টাকা এবং সাতটি দামি মোবাইল ফোন সেট নিয়ে গেছে। গত বুধবার রাত মধ্যরাতে কাট্টলীর নাজির বাড়ির মোহাম্মদ শফিউল আলম চৌধুরীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে বলে জানা গেছে।জানা যায়, রাতে কলিংবেলের শব্দ শুনে দরজা খোলার পর তিনজন লোক কৌশলে বাসার ভেতর ঢুকে পড়ে।
এরপর আরও কয়েকজন বাসায় প্রবেশ করে পরিবারের সব সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে ডাকাতেরা বাসার সব সদস্যদের একটি রম্নমে নিয়ে আটকে রাখে এবং আলমারির চাবি নিয়ে তালা খুলে ৩২ ভরি স্বর্ণ, নগদ ১০ হাজার টাকা, ১০ হাজার টাকার প্রাইজবন্ড এবং সাতটি দামি মোবাইল ফোন সেট লুট করে নিয়ে যায়। পাহাড়তলী থানা পুলিশ জানায় এঘটনায় একটি মামলা হয়েছে।| < Prev | Next > |
|---|



