শুক্রবার, ২৭ জুলাই ২০১২
নুহাশ পল্লী ছেড়ে ঢাকায় শাওন
কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দাফনের দু’দিন পর বৃহস্পতিবার দুপুরে নূহাশ পল্লী ত্যাগ করলেন তার স্ত্রী শাওন। দুপুরে কবর জিয়ারত শেষে বিকাল তিনটার দিকে শাওন তার দু’ছেলে নিনিত, নিশাত ও মা তহুরা আলী এমপি’র সঙ্গে একই গাড়িতে নূহাশ পল্লী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এর আগে অন্য একটি গাড়ি যোগে শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীও নূহাশ পল্লী ত্যাগ করেন।-ফোকাস বাংলানূহাশ পল্লীর ম্যানেজার সাইফুল ইসলাম বুলবুল জানান,
বৃহস্পতিবার দুপুরে খাবারের পর শাওন ম্যাডাম হুমায়ুন স্যারের কবর জিয়ারত করেন। পরে বিকাল তিনটার দিকে তিনি তার স্বজনদের সঙ্গে নূহাশ পল্লী হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। এখন নূহাশে শাওনের পরিবারের আর কোন সদস্য নেই। বর্তমানে সেখানে নূহাশ পল্লীর নয়জন কর্মকর্তা-কর্মচারী অবস্থান করছেন। তবে শাওন ম্যাডাম আবার কবে আসবেন তিনি তা জানাতে পারেননি।উল্লেখ্য, মঙ্গলবার সকালে স্বামী হুমায়ুন আহমেদের লাশের সঙ্গে গাজীপুরে হুমায়ুন আহমেদের গড়া নূহাশ পল্লীতে আসেন শাওন।| < Prev | Next > |
|---|



