চট্টগ্রাম, বৃহস্পতিবার,২৩ মে ১৩ । ৯ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ১২ রজব ১৪৩৪ হিজরি। Thursday,23 May 13

 

Banner
Banner
Banner

সর্বাধিক পঠিত সংবাদ  

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

শুক্রবার, ২৭ জুলাই ২০১২

আদালত অবমাননার
অভিযোগে ওয়াসার
এমডিসহ ৫ জনের
বিরুদ্ধে নোটিশ

নিজস্ব প্রতিবেদক : আদালত অবমাননার অভিযোগে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে নোটিশ প্রদান করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হরিসাধন দেব বর্মন। সংবাদপত্রে প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এডভোকেট হনি সাধন দেব বর্মন জানান, ২০১১ সালের ১ মার্চ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এক রীট পিটিশনের প্রেক্ষিতে চট্টগ্রাম ওয়াসার এলডিএ কাম ওর্য়াক এসিসটেন্ট, সহকারী পাম্প অপারেটর, মেডিকেল এমএলএসএস পদে জনবল নিয়োগের উপর  রুলনিশি জারি করে পদসমূহে নিয়োগ স্থগিত ঘোষণা করে। কিন্তু চট্টগ্রাম ওয়াসা বোর্ড গত ৫ জুলাই গৃহীত সিদ্ধান্ত বলে দৈনিক ভিত্তিতে কর্মচারী নিয়োগে মোড-১ ও মোড-২ এর নির্বাহী প্রকৌশলীকে দায়িত্ব প্রদান করে ওয়াসা থেকে বেতন প্রদানের কথা উল্লেখ করে। সিদ্ধান্তটি সরাসরি আদালত অবমাননার সামিল বলে উল্লেখ করে এডভোকেট হরি সাধন দেব বর্মন ৩০ জুলাইয়ের মধ্যে উক্ত সিদ্ধান্ত স্থগিত অথবা বাতিল করার জন্য ওয়াসা কর্তৃপক্ষের কাছে আবেদন জানান। অন্যথায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আদালত অবমাননার আবেদন করবেন বলে তিনি নোটিশে উল্লেখ করেন।

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড