শুক্রবার, ২৭ জুলাই ২০১২
হাদী ও সাবিনার
দ্বৈত অ্যালবাম
বাংলা গানের দুই কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী ও সাবিনা ইয়াসমীন। চলচ্চিত্রের অনেক গানে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তাঁরা। তবে এখন পর্যন্ত কোনো দ্বৈত অ্যালবামে শোনা যায়নি তাঁদের কণ্ঠ। এবার সেটাই ঘটছে। প্রথমবারের মতো একটি দ্বৈত অ্যালবাম করতে যাচ্ছেন তাঁরা। আর এ অ্যালবামের সার্বিক তত্ত্বাবধানে এবং গীত রচনায় থাকছেন প্রসেনজিৎ।গানগুলোর সুর ও সংগীত করবেন মনোয়ার হোসেন টুটুল। অ্যালবামটিতে একক ও দ্বৈত মিলিয়ে মোট গান থাকবে আটটি।
| < Prev | Next > |
|---|



