চট্টগ্রাম, মঙ্গলবার,২১ মে ১৩ । ৭ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ১০ রজব ১৪৩৪ হিজরি। Tuesday,21 May 13

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১২

সারাদেশে পাস ৭৮.৬৭ শতাংশ

চলতি বছর উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ৭৮ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬১ হাজার ১৬২ জন। শিক্ষামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সার্বিক চিত্র উপস্থাপন করেন। দশ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা তাদের নিজ নিজ বোর্ডের ফলের অনুলিপি তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে।- বিডিনিউজগত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৫ দশমিক ০৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। জিপিএ ৫ পায় ৩৯ হাজার ৭৫৯ জন। এই হিসাবে পূর্ণ জিপিএ প্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যা এবার ৩ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। আর পাসের হার বেড়েছে ৩ দশমিক ৫৯ শতাংশ পয়েন্ট।  এবার পাসের হার সবচেয়ে বেশি সিলেট বোর্ডে, ৮৫ দশমিক ৩৭ শতাংশ।এছাড়া ঢাকা বোর্ডে ৮১ দশমিক ৮৯ শতাংশ, চট্টগ্রামে ৭২ দশমিক ২৯ শতাংশ, বরিশালে ৬৬ দশমিক ৯৮ শতাংশ, কুমিলস্নায় ৭৪ দশমিক ৫৬ শতাংশ, যশোরে ৬৭ দশমিক ৮৭ শতাংশ, দিনাজপুরে ৭৫ দশমিক ৪১ শতাংশ এবং রাজশাহী ৭৮ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।মাদ্রাসা বোর্ডে এবার পাসের হার ৯১ দশমিক ৭৭ শতাংশ। আর কারিগরি বোর্ডে পাস করেছে ৮৪ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী।এ বছর ১ এপ্রিল থেকে ৬ জুন সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯ লাখ ২৬ হাজার ৮১৪ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২১ হাজার ৯৭৯ জন। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৮৯ দশমিক ১৯ শতাংশ, আর ছাত্রদের ক্ষেত্রে ৭৮ দশমিক ২৩ শতাংশ।এবার ১ হাজার ৩৬টি প্রতিষ্ঠানে সবাই পাস করেছে। ২৪টি প্রতিষ্ঠানে কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি।শিক্ষামন্ত্রী ও বোর্ড চেয়ারম্যানদের কাছ থেকে ফল জানার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ইন্টাররেটের মাধ্যমে রাজশাহী কলেজ ও রাজশাহী মহিলা কলেজের ফল প্রকাশ করেন। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথাও বলেন।এছাড়া  ওয়েবসাইট থেকেও সব বোর্ডের ফল জানা যাবে।মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এইচএসসির ফল জানতে ঐঝঈ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড