চট্টগ্রাম, রবিবার,২৬ মে ১৩ । ১২ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ১৫ রজব ১৪৩৪ হিজরি। Sunday,26 May 13

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১২

মাদ্রাসা বোর্ডে চট্টগ্রামের তিন মাদ্রাসার সাফল্য

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড আয়োজিত আলিম পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা রেখেছে চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো।বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা : বায়তুশ শরফ আদর্শ কামিল (এম.এ) মাদরাসা চট্টগ্রামে এবারে মোট ২২৬ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২১৬ জন। এরমধ্যে ৬৭ জন জিপিএ-৫, ৮৮ জন জিপিএ-৪, ৩৩ জন জিপিএ-৩.৫, ১৯ জন জিপিএ-৩ ও ৯জন জিপিএ-২ পেয়েছে। ভাল ফলাফলের জন্য মাদরাসার অধ্যক্ষ, বায়তুশ শরফের পীর ছাহেব কেবলা, শিক্ষকবৃন্দ ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করেন।জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদরাসা : জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদরাসায় আলিম ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাস করেছে। এরমধ্যে ২৩ জন জিপিএ-৫ ও ১৩ জন জিপিএ-৪ পেয়ে সপ্তমবারের মতো ধারাবাহিক শতভাগ সফলতা অর্জন করেছে এ মাদরাসা। মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ সরওয়ার উদ্দিন জানান, ইসলামী আদর্শে আলোকিত মানুষ গড়ার অঙ্গীকারে নারী শিক্ষায় এ মাদরাসাটি এক অনন্য মাইলফলক হিসেবে যুগান্তকারী ভূমিকা পালন করছে। তিনি এ ফলাফলের জন্য মাদরাসার প্রতিষ্ঠাতা, প্রধান পৃষ্টপোষক, শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেন।কাগতিয়া এশাতুল উলুম কামিল মাদরাসা : কাগতিয়া এশাতুল উলুম কামিল মাদরাসায় এবার ৪০ আলিম পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৩জন। পাশের হার সাড়ে ৮২ শতাংশ। এরমধ্যে ১ জন জিপিএ ৫, ৮জন জিপিএ-৪, ১০জন জিপিএ ৩.৫, ৬ জন জিপিএ-৩, ৭ জন জিপিএ-২ ও ১ জন জিপিএ-১ নিয়ে পাস করেছে। মাদরাসার উপাধ্যক্ষ বদিউল আলম জানান, অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান ও অভিভাবকদের সাথে নিয়মিত সমাবেশের ফলে এ মাদরাসা ভাল ফলাফল অর্জন করেছে।

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড