বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১২
হজ ফ্লাইট ১৭ সেপ্টেম্বর থেকে
আগামী ১৭ সেপ্টেম্বর থেকে চলতি হজ মৌসুমের হজ ফ্লাইট শুরু হবে। আর হজ পরবর্তী ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৩০ অক্টোবর। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ বছর সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনা ও হজযাত্রী পরিবহন নির্বিঘ্ন করার প্রস্ত্ততি সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।- বিডিনিউজবিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটের মাধ্যমে হজ ফ্লাইট শুরু হবে। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত হজযাত্রী পরিবহনের ফ্লাইট চলবে। হজ পালন শেষে সৌদি আরব থেকে হাজীদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ অক্টোবর, তা শেষ হবে ২৯ নভেম্বর।সভায় জানানো হয়, বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট যাবে ২১ সেপ্টেম্বর। তাদের ফ্লাইট শেষ হবে ২২ অক্টোবর। তারা ফিরতি ফ্লাইট শুরু করবে ১ নভেম্বর, শেষ করবে ২ ডিসেম্বর। এই বছর হজের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ২৬ অক্টোবর।এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ১২ হাজার ৫১৫ জন মুসলমান বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পাবেন। এরমধ্যে ৫৬ হাজার ৫০০ জন যাত্রী বাংলাদেশ বিমান এবং ৪০ হাজার যাত্রী সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স বহন করবে।সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের জন্য নির্ধারিত অংশের অবশিষ্ট ১৬ হাজার ৫০০ জন হজ গমনেচ্ছু যাত্রী সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স অনুমোদিত অন্য এয়ারলাইন্সের মাধ্যমে পরিবহন করা হবে।বাংলাদেশ বিমান, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স এবং তাদের মনোনীত এয়ারলাইন্স আগামী এক সপ্তাহের মধ্যে নিজ নিজ ফ্লাইট সিডিউল এবং কর্মপরিকল্পণা মন্ত্রণালয়ে দেবে বলে সভায় জানানো হয়েছে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কোন তারিখে, কোন ফ্লাইটে, কতজন হজযাত্রী পরিবহন করবে, তার একটি কর্মপরিকল্পনা শিগগিরই মন্ত্রণালয়ে জমা দেবে। সে অনুযায়ী মোয়াল্লেম ফি জমা নেওয়া এজেন্সিগুলোর মধ্যে স্বচ্ছতার সঙ্গে সংশ্লিষ্ট বিমানের টিকেট সরবরাহ করা হবে বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়।| < Prev | Next > |
|---|



