বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১২
মারা গেলেন মাইক্রোচালকও প্রবাসী পুত্রকে বিমান
বন্দর থেকে আনতে গিয়ে পিতা সড়ক দুর্ঘটনায় নিহত
নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্য থেকে আসা পুত্রকে বিমানবন্দর থেকে আনতে গিয়ে পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পিতা শাহ আলম (৫০)। একইসঙ্গে প্রাণ দিলেন বহনকারী মাইক্রোচালক রুবেল (২০)। নগরীর পতেঙ্গা থানাধীন বিমানবন্দর রোডে গতকাল বুধবার ভোরে ট্রাক ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে এই দুই জনের মৃত্যু ঘটে। আহত হয়েছেন আরো ১০ জন। পুলিশ ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বুধবার ভোর ৫টার দিকে আবুধাবী থেকে আসা প্রবাসী ছেলে কামাল উদ্দিনকে বিমানবন্দর থেকে এগিয়ে আনতে,
বাবা শাহ আলম পরিবার ও স্বজনদের নিয়ে মাইক্রোতে যাওয়ার সময় বিপরীতমুখী ট্রাকের সঙ্গে এ সংঘর্ষ হয়।আহতদের সকাল সোয়া ৬টায় জরম্নরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পিতা শাহ আলম ও চালক রুবেলকে মৃত ঘোষণা করেন।এই দুর্ঘটনায় আহত হন- রাঙ্গুনিয়ার লালানগরের ফিরোজ আহমদের মেয়ে দিলারা আকতার (২০), সাজু আকতার (১৬), হেলাল উদ্দিন (১৫), বিউটি আকতার (১৫), রাশেদুল ইসলাম (১৭), আবদুর রহমান (৫০), মনোয়ারা বেগম (১৮), নিশা আকতার (৬), আনোয়ারা বেগম (২৬) ও মনোয়ারা বেগম (২৮)। তাদেরকে ক্যাজুয়েলিটিসহ বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শাহ আলম রাঙ্গুনিয়া উপজেলার খীল মোগলপাড়ার মরহুম নূর আহমদের পুত্র।