চট্টগ্রাম, বুধবার,২২ মে ১৩ । ৮ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ১১ রজব ১৪৩৪ হিজরি। Wednesday,22 May 13

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১২

‘স্বপ্নের রাজা’ রাজেশ খান্না জীবন-নদীর ওপারে

‘মেরে স্বপনো কি রানী কাব আয়েগি তু’, সেই সাড়া জাগানো গানের স্টাইলিস্ট হিরো আজও এদেশের পুরনো দিনের দর্শকের হৃদয়ে রয়ে গেছে। ষাটের দশকের শেষভাগে মুক্তি পাওয়া ছবি ‘আরাধনা’-তে স্বপ্নের রানী শর্মিলার পাশে অনবদ্য ভঙ্গিমায় লাখো তরম্নণীর হৃদয়ে তোলপাড় তুলেছিলেন বলিউডের স্বপ্নের রাজা রাজেশ খান্না। আজকের বলিউডের অনেক সুপারস্টারের রোল মডেল রাজেশ খান্না চলে গেলেন পৃথিবীর মায়া ছেড়ে। -বাংলানিউজ ১৮ জুলাই বুধবার দুপুরে মুম্বাইয়ে নিজ বাসভবন আশীর্বাদ-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজেশ খান্না। শারীরিক দুর্বলতা ও রক্তচাপ কমে যাওয়ায় দীর্ঘদিন অসুস্থ রাজেশ খান্না ৬৯ বছর বয়সে মৃত্যুর কাছে পরাজিত হলেন।মাস খানেক মুম্বাইয়ের লীলাবাতী হাসপাতালে ভর্তি থাকার পর গত ১৬ জুলাই সোমবার তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত দুর্বলতা আর উচ্চ রক্তচাপের কারণে তার শারীরিক অবস্থা ছিল নাজুক। চিকিৎসকের তত্বাবধানে বাসায় তাকে নিয়ে আসা হয় সম্পূর্ণ বিশ্রামে থাকার জন্য। হাসপাতাল থেকে বাসায় আসার একদিন পরেই রাজেশ খান্না ঢলে পড়েন মৃত্যুর কোলে।চলতি বছর এপ্রিলে হঠাৎ করেই রাজেশ খান্নার শারীরিক অবস্থার অবনতি হয়। সেসময় তাকে হাসপাতালেও  ভর্তি করা হয়। সুস্থ হয়ে কয়েকদিন পরেই অবশ্য তিনি বাড়ি ফিরেন। কিন্তু শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ায় ২৩ জুন আবারও হাসপাতালে ভর্তি হন। স্বাভাবিক খাওয়া-দাওয়া তার বন্ধ হয়ে যায়। সে সময় থেকেই তার পাশে ছিলেন সাবেক স্ত্রী ডিম্পল কাপাডিয়া। ৮ জুলাই হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও, এক সপ্তাহের মাথায় আবারও লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।মাস খানেক হাসপাতালে ভর্তি থাকার পর গত ১৬ জুলাই সোমবার তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত দুর্বলতা আর উচ্চ রক্তচাপের কারণে তার শারীরিক অবস্থা ছিল নাজুক। চিকিৎসকের তত্বাবধানে বাসায় তাকে নিয়ে আসা হয় সম্পূর্ণ বিশ্রামে থাকার জন্য। হাসপাতাল থেকে বাসায় আসার একদিন পরেই রাজেশ খান্না ঢলে পড়েন মৃত্যুর কোলে।বলিউডের ষাট ও সত্তর দশকের অদ্বিতীয় রোমান্টিক খান্না রাজেশ খান্নার জন্ম ১৯৪২ সালের ২৯ ডিসেম্বর ভারতের অমৃতসরে। আসল নাম যতীন খান্না হলেও বলিউডে রাজেশ খান্না নামেই ক্যারিয়ার শুরম্ন করেন। বলিউডে ১৫০টিরও বেশি ছবিতে তিনি অভিনয় করেছেন। তাকে ভারতীয় ফিল্ম ইন্ডাষ্ট্রির প্রথম সুপারস্টার হিসেব গণ্য করা হয়। ১৯৬৮ থেকে ১৯৭২ সাল পর্যমত্ম বলিউডে একচেটিয়া রাজত্ব করেছেন রাজেশ খান্না।১৯৬৬ সালে ‘আখরি খত (দ্য লাস্ট লেটার)’ ছবির মাধ্যমে রাজেশ খান্না তার অভিনয় জীবন শুরম্ন করেন। ‘রাজ‘, ‘দো রাসেত্ম‘, ‘আরাধনা’সহ অনেক সুপারহিট ছবি তিনি উপহার দিয়েছেন। তার অভিনীত দেড়শতাধিক ছবির  মধ্যে ১০৬টিতেই মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও তিনি ‘বাহারো কে সাপনে’, ‘সফর’, ‘রাজা রানী’ সহ কয়েকটি ছবিতে পেস্নব্যাকে গানও করেছেন।রাজেশ খান্না একসময় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯১ সালে কংগ্রেস পার্টিতে তিনি যোগ দেন। প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে প্রায় ৫ বছর যুক্ত থাকর পর ১৯৯৬ সলে রাজনীতি থেকে গুটিয়ে নেন নিজেকে।।রাজেশ খান্নার দুই মেয়ে টুইঙ্কেল খান্না ও রিঙ্কি খান্না। বাবার অসুস্থতার সময় বড় মেয়ে টুইঙ্কেল খান্নার জামাই অক্ষয় কুমার সহ পরিবারের সবাই তার পাশে ছিলেন।

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড