জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে : বিএসসি

জাতীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি বলেছেন, জাতিকে উন্নত করার অন্যতম উপায় হচ্ছে শিক্ষা, শিক্ষা জাতির মেরুদন্ড, মেরুদন্ড ছাড়া যেমন প্রাণীর অস্তিত্ব নেই, তেমনি শিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়। জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষার মানোন্নয়নে সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় ২২টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মন্দিরে অনুদান প্রদান করা হয়েছে। তিনি গতকাল (শুক্রবার) নগরীর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের আওতাধীন বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বাকলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলী নেওয়াজ, আবুল কালাম আজাদ, মাসুদ করিম টিটু, আনোয়ার হোসেন, প্রধান শিক্ষিকা নূরে জান্নাত, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন, তৌহিদুল ইসলাম সোহেল, জসিম উদ্দিন সিকদার, আলমগীর ফারুক প্রমুখ। খবর বিজ্ঞপ্তির
| < Prev | Next > |
|---|



