চট্টগ্রাম, মঙ্গলবার,২১ মে ১৩ । ৭ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ১০ রজব ১৪৩৪ হিজরি। Tuesday,21 May 13

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

শনিবার, ১৪ জুলাই ২০১২

কদলপুরে একের পর এক দুর্ধর্ষ চুরি লোকজন আতংকে

নিজস্ব প্রতিবেদক : রাউজানের মধ্যম কদলপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে এক বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে। চোরের দল ওই বাড়ি থেকে নগদ টাকাসহ প্রায় ২০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। গতকাল শুক্রবার দুপুরেও একই এলাকায় অপর এক বাড়িতে চোরের দল হানা দেয়। কিন্তু লোকজনের টের পেয়ে চোরের দল পালিয়ে যায়। এই এলাকায় একের পর এক চুরির ঘটনায় সাধারণ লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, গ্রামের ছমদ আলী চৌধুরী বাড়ির ফজল আহমেদ চৌধুরীর ঘরে গত বৃহস্পতিবার রাতে চোরের দল হানা দেয়। তারা ঘরের আলমারির তালা খুলে নগদ লক্ষাধিক টাকা, ২০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান কাপড়চোপড় নিয়ে যায়।  এদিকে, চোরের দল গতকাল শুক্রবার জুমার নামাজের সময়ে একই এলাকার আবদুল কাদের মেম্বার বাড়ির হাজী মোহাম্মদ ইউসুফের পিছনের দরজা ভেঙ্গে প্রবেশ করে ঘরের মূল্যবান জিনিসপত্র এক জায়গায় জড়ো করে। এ সময় পার্শ্ববর্তী ঘরের লোকজন ঘটনার টের পেয়ে হৈ চৈ শুরু করলে চোরের দল পালিয়ে যায়। স্থানীয় লোকজন অভিযোগ করে জানান, কদলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে গত এক মাসের ব্যবধানে আরো বেশ কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরের দল আসাদ আলী বলির বাড়ির প্রবাসী নুর মোহাম্মদ, সৈয়দ বদু মিয়াজীর বাড়ির এস এম ইব্রাহিম খোকন, কাজীর বাড়ির প্রবাসী মাওলানা মোহাম্মদ নাসিমের ঘরসহ বেশ কয়েকটি ঘরে প্রবেশ করে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এছাড়াও সপ্তাহখানেক আগে চোরের দল আবদুল কাদের মেম্বার বাড়ির আবু মোহাম্মদ চৌধুরীর ঘরেও হানা দেয়। কিন্তু স্থানীয় লোকজন তা আঁচ করতে পারলে চোরের দল পালিয়ে যায়। মধ্যম কদলপুর গ্রামে একের পর এক চুরি ঘটনায় সাধারণ লোকজনের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে।

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড